Saturday, June 13, 2026

বিজেপির হাতছাড়া মাদারিহাট! বিধানসভায় তৃণমূলের বিধায়ক সংখ্যা দাঁড়াল ২২১

Date:

Share post:

২০২১-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ২১৩টি আসনে জিতে ক্ষমতায় এসেছিল। তারপর উপনির্বাচনে একের পর এক সাফল্যের সিঁড়ি বেয়ে তৃণমূল এখন ২২১-এ দাঁড়িয়ে। সর্বশেষ মাদারিহাট বিধানসভা কেন্দ্র বিজেপির কাছ থেকে ছিনিয়ে তৃণমূল এই সর্বোচ্চ সংখ্যা অর্জন করেছে।

২০২১-এর পর তৃণমূল একের পর এক বিধানসভা উপনির্বাচনে জয়ী হয়েছে। নির্বাচনের পরেই দিনহাটা ও রানাঘাট কেন্দ্র থেকে পদত্যাগ করেন বিজেপির দুই প্রার্থী। সেই কেন্দ্রের উপনির্বাচনে জয়ী হয় তৃণমূল। পরে তৃণমূলের বিধায়ক সংখ্যা দাঁড়ায় ২১৫। তারপর বিজেপির দখলে থাকা বাগদা, রায়গঞ্জ, ধুপগুড়ি, কোচবিহার ও শান্তিপুর উপনির্বাচনেও জয়ী হয় তৃণমূল। ফলে পাঁচ কেন্দ্র দখলে তৃণমূল বিধায়ক সংখ্যা বেড়ে দাঁড়ায় ২২০। সবমিলিয়ে গত তিন বছরে নিজেদের দখলে থাকা সাতটি আসন হাতছাড়া হয় বিজেপির। এবার এই তালিকার নবতম সংযোজন মাদারিহাট। ফলে তৃণমূল বেড়ে হয় ২২১। এই মুহূর্তে বিজেপি বাদে বিরোধী শিবিরের বিধায়ক বলতে রাজ্য বিধানসভায় রয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি৷ নির্দল বিধায়ক রুদেন সদা লেপচা।

আরও পড়ুন- ভোটের ময়দানে ‘আনাড়ি’ PK, চার আসনেই হারল জন সুরজ দল

Related articles

বিশ্বকাপে ফাঁকা গ্যালারি ঘিরে সমালোচনা, ব্যাখ্যা দিল ফিফা 

পায়ে পায়ে মাঠের লড়াই ধীরে সোশ্যাল মিডিয়ায় যে উন্মাদনা চোখে পড়েছে তার কতটা বাস্তবে ধরা পড়ছে স্টেডিয়ামে? ফিফা...

সাহায্য চেয়েও পাননি ৩ নাবিক: হরমুজে নাগরিক মৃত্যুতে ভর্ৎসনাই ‘ভরসা’ ভারতের

বাণিজ্যিক সম্পর্ক তো দীর্ঘ কয়েক বছর ধরে শেষ। ভারতীয় নাগরিকদের নিরাপত্তাও আমেরিকার মাটিতে অনিশ্চিত। এবার হরমুজ প্রণালী নিয়েও...

আলিপুরে পুড়ে ছাই ৪০০০ EVM! ইচ্ছাকৃত আগুন, দাবি উদ্ধব শিবিরের

আরও স্পষ্ট হল বিজেপি (BJP) ও নির্বাচন কমিশনের (Election Commission) স্বৈরাচার। আলিপুরের জেলা পরিষদ ভবনে শুধু আগুন লাগানো...

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শনিবার (১৩ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...