Saturday, June 13, 2026

ভোটের ময়দানে ‘আনাড়ি’ PK, চার আসনেই হারল জন সুরজ দল

Date:

Share post:

ভোট কুশলী হওয়া আর ময়দানে নেমে লড়াই করা এক জিনিস নয়- ভালোই বুঝলেন প্রশান্ত কিশোর। বিহারের নির্বাচনে প্রথমবার লড়াই করতে নেমেই ডুবল পিকের জন সুরজ দল। এবারই প্রথম নির্বাচনী লড়াইয়ে নেমেছিল পিকের দল। চারটি আসনেই বিরাট ব্যবধানে লজ্জার হার পিকের প্রার্থীদের।

বিহারের উপনির্বাচনে প্রথমবার নির্বাচনী লড়াইতে নেমেছে প্রশান্ত কিশোরের নতুন দল জন সুরজ পার্টি। তবে বিহারের চারকেন্দ্রের মধ্যে একটিতেও জয় পাইনি তারা। এমনকী কোথাও দ্বিতীয় স্থানেও আসেনি। তারারি কেন্দ্রে তৃতীয়, রামগড় কেন্দ্রে চতুর্থ, ইমামগঞ্জে তৃতীয় ও বেলাগঞ্জে তৃতীয় স্থানে রয়েছে প্রশান্ত কিশোরের দল।

ভোট কুশলী হিসেবে প্রথমে গুজরাটে নরেন্দ্র মোদির নির্বাচন, পরে বিজেপির অন্যান্য ভোট এবং সবশেষে ২০২১-এর বাংলায় তৃণমূলের ভোট কুশলী হিসেবে কাজের পরে পিকে জানিয়েছিলেন, আর এই দায়িত্বই থাকবেন না। তিনি তারপর নিজেই দল গঠন করেন। অবশ্য ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে বাংলার ফল নিয়ে পিকে যা বলেছিল তা কিছুই মেলেনি। এমনকী, দেশের নিরিখে গেরুয়া শিবিরের প্রতি যে দুর্বলতা পিকের দেখা গিয়েছিল তার কোনও প্রতিফলন পড়েনি ভোটের বাক্সে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে প্রশান্ত কিশোরকে বলেছিলেন ‘ওভার রেটেড’। এদিন নির্বাচনের ফল প্রকাশের পরে সেই কথাই যেন মিলে গেল। অর্থাৎ ভোট কুশলী হিসেবে বাইরে থেকে যদিও কিছু রণকৌশল সাজিয়ে দলকে এগিয়ে নেওয়া যাওয়ার কাজ করতে পারেন পিকে, তবে রাজনীতির ময়দানে এখনও একেবারেই আনাড়ি তিনি।

আরও পড়ুন- নতুন পথে চলে পথ হারালেন যাঁরা, পরাজিত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীও

Related articles

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...

মেসিকে ফোকাস করতে বিশেষ ক্যামেরা! বিশ্বকাপজয়ী তারকাকে ঘিরে বাড়ছে উন্মাদনা 

লিওনেল মেসি (Lionel Messi) নামটার সঙ্গে প্রতিমুহূর্তে এক একটা নতুন মহাকাব্যের যোগসূত্র তৈরি হওয়া ফুটবল অনুরাগীদের কাছে বিশেষভাবে...

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় মৃত ৫ জওয়ান, শুরু তদন্ত

অসমে বায়ুসেনার (Indian Air Force) বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল ৫ জওয়ানের। তবে কো-পাইলট (AN-32 Crash) এই...