Saturday, April 4, 2026

দায়িত্ব আরও বাড়ল তৃণমূলের, ৩০২৬-এও আসবে না বিজেপি! কটাক্ষ কুণালের

Date:

Share post:

বিরোধীদের সব চক্রান্ত ব্যর্থ করে বাংলার ছয় কেন্দ্রের উপনির্বাচনে বিপুল জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। ৬-এ ছক্কার প্রতিক্রিয়ায় তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, আরজি করের ঘটনা নিয়ে বিপুল অপপ্রচার, চক্রান্ত, কুৎসা ব্যর্থ করে দিয়ে তৃণমূল প্রার্থীরা ৬টির মধ্যে ৬টি কেন্দ্রেই জয়ী হয়েছেন। ৬-০ ফলে বিরোধীদের পর্যুদস্ত করেছে। বিজেপি (BJP) শূন্য আর সিপিএম (CPIM) ধুয়েমুছে সাফ। বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছে, বিজেপি ৩০২৬ সালেও বাংলায় ক্ষমতায় আসতে পারবে না।

তিনি বলেন, উপনির্বাচনে (by election) ভোটের শতাংশ দেখলেই বোঝা যাচ্ছে, প্রচুর মানুষ তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখেছেন। এটা মা-মাটি-মানুষের জয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জয়। এই বিপুল জয়ের পরে তৃণমূল কংগ্রেসের দায়বদ্ধতা এবং দায়িত্ব আরও বেড়ে গেল। আমরা আরও বেশি করে মানুষের পাশে থাকব, আরও বেশি করে বাংলার উন্নয়ন করব। এরপরই তাঁর কটাক্ষ, বিজেপির ট্রেনি রাজ্য সভাপতি বলছেন, এত হারের পরও নাকি তারা ২০২৬ সালে ক্ষমতায় আসবে। আমরা দায়িত্ব নিয়ে বলছি, ৩০২৬ সালেও বিজেপি বাংলায় ক্ষমতায় আসবে না। কারণ বিজেপি বাংলার জন্য, বাংলার মানুষের জন্য কিছ করেনি। একশো দিনের টাকা থেকে শুরু করে আবাসের প্রাপ্য টাকা দেয়নি, কুৎসা করেছে, প্রতিহিংসার রাজনীতি করেছে। তাই বাংলার মানুষ তাঁদের কোনওদিনও সমর্থন করবে না। কুণাল বলেন, ৬টি কেন্দ্রেই জয় নিয়ে আমরা কনফিডেন্ট ছিলাম। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সবার কাছে পৌঁছেছে। কিন্তু যে পরিমাণে কুৎসা, অপপ্রচার, ষড়যন্ত্র হয়েছে— বাংলার মানুষ সেটা ব্যর্থ করে দিয়েছে। তার জন্য আমরা মানুষের কাছে কৃতজ্ঞ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...