Friday, April 3, 2026

গাড়ি দু.র্ঘটনায় প্রাণে বাঁ.চানো দুই যুবকে পুরস্কার পন্থের, কি উপহার দিলেন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার ?

Date:

Share post:

২০২২ সালে ৩০ ডিসেম্বর ভয়াবয় গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছিলেন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্থ। সেই সময় পন্থকে রক্ষা করেছিলেন দুই যুবক। সেই দুই যুবক পন্থকে রক্ষা না করলে প্রাণসংশয় হতে পারত তাঁর। পন্থকে উদ্ধার করেছিলেন রজত কুমার ও নিশু কুমার নামের দুই যুবক। সেই দুই যুবক পন্থকে রক্ষা করে হাসপাতালে নিয়ে যান । সেই দুই যুবকে দু’টি স্কুটার উপহার দিয়েছেন ভারতীয় ক্রিকেটার। আর সেই ভিডিও এবার ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

সোশ্যাল মিডিয়ায় তাঁদের সেই স্কুটার চালানোর ভিডিও ভাইরাল। দুই যুবককে ধন্যবাদও জানিয়েছেন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার। পন্থ লেখেন, “আমি হয়তো প্রত্যেককে আলাদা করে ধন্যবাদ জানাতে পারছি না, কিন্তু দু’জনের কথা আমি বলতে চাই। দুর্ঘটনার পর ওঁরা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। রজত ও নিশুকে ধন্যবাদ। আমি সারা জীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব।“

গাড়ি দুর্ঘটনার পর ২০২৪ আইপিএল থেকে মাঠে ফিরেন পন্থ। ২০২৪ টি-২০ বিশ্বকাপেও টিম ইন্ডিয়ার হয়ে গুরুত্বপুর্ন ইনিংস খেলেন তিনি। এই মুহুর্তে বর্ডার-গাভাস্কর ট্রফিতে ব্যস্ত ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার।

আরও পড়ুন- পারথে ব্যাট হাতে দাপট যশস্বীর, গড়লেন একাধিক রেকর্ড


Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...