Tuesday, June 23, 2026

বিয়েতে অসুখী সৌমিতৃষা!’কালরাত্রি’তে যা ঘটল….

Date:

Share post:

স্বামী সংসার নিয়ে সুখী জীবনের স্বপ্ন দেখা কি অন্যায়? তার উপর বিয়ে যদি হয় বনেদি বাড়িতে তাহলে আশা একটু বেরিয়ে যায়। কিন্তু এ কী! বড় পরিবারের এত ছোট মন, খারাপ মানসিকতা। স্বামী, শ্বশুর, শাশুড়ি, দেওর, জা সকলের রন্ধ্রে রন্ধ্রে পাপের বাস। বিয়ে করে কি ভুল করল ‘দেবী’? সম্প্রতি মুক্তি পাওয়া হইচই-এর (Hoichoi) নতুন ওয়েবসিরিজের ট্রেলারে এই প্রশ্নগুলোই ঘুরপাক খাচ্ছে দর্শকের মনে। বাঙালির প্রিয় ‘মিঠাই’-এর প্রথম ওটিটি সিরিজে পরতে পরতে রহস্যের গন্ধ। ‘কালরাত্রি’ (Kaalratri) কি কাল হলো সৌমিতৃষার (Soumitrisha Kundu)?

বিবাহ মণ্ডপ থেকেই স্বামীর পরকীয়ার আঁচ পায় দেবী। তারপর শ্বশুরবাড়িতে পৌঁছে বনেদি পরিবারের কেচ্ছাগুলো একে একে পরিষ্কার হতে থাকে তার সামনে। কিন্তু একটা খুন আচমকাই গল্পের মোড় ঘুরিয়ে দেয়। ‘কালরাত্রি’ সিরিজে কেন্দ্রীয় চরিত্র দেবীর ভূমিকায় দেখা যাচ্ছে সৌমিতৃষা কুণ্ডুকে। স্বামী রুদ্রর ভূমিকায় ইন্দ্রাশিস রায় (Indrasish Roy)। মেজো ভাইয়ের বউ রাইয়ের (অভিনয় করেছেন স্বৈরিতি বন্দ্যোপাধ্যায়) সঙ্গে যাঁর বিবাহ বহির্ভূত সম্পর্কের আভাস পাওয়া গেছে ট্রেলারে। নতুন এই ওয়েব সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রাজদীপ গুপ্ত (Rajdeep Gupta)। পরিচালনার পাশাপাশি সিরিজের চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অয়ন চক্রবর্তী (Ayan Chakrabarty)। টেলিভিশনের দর্শকদের কাছে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন সৌমিতৃষা। তার পরই দেবের (Dev ) বিপরীতে ‘প্রধান’ সিনেমায় অভিনয়ের পর এবার ওয়েব দুনিয়ায় পথচলা শুরু। উচ্ছ্বসিত অভিনেত্রী বলছেন দর্শকের এই গল্প ভাল লাগবে। ‘কালরাত্রি ‘(Kaalratri) মুক্তি পাচ্ছে আগামী ৬ ডিসেম্বর।

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...