Thursday, June 25, 2026

বাইরে থেকে ফের অস্ত্র পাচারের চেষ্টা! এসটিএফে তৎপরতায় গ্রেফতার কুলটিতে

Date:

Share post:

আন্তঃরাজ্য অস্ত্র পাচারের কোনও ঘটনাকে কোনওভাবে রেয়াত করা হবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার পর রাজ্য জুড়ে জোরদার তল্লাশি রাজ্য পুলিশের এসটিএফের (STF)। তল্লাশির জেরে কুলটির (Kulti) একটি বাড়ি থেকে উদ্ধার হল প্রচুর পরিমাণ কার্তুজ ও বন্দুক। গ্রেফতার দুই যুবক। বাইরে থেকে অস্ত্র আমদানির কথা স্বীকার করে তারা, দাবি পুলিশের।

রাজ্যের পুলিশের তদন্ত ও তৎপরতা নিয়ে বরাবর সন্তোষ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তবে সম্প্রতি বেশ কয়েকটি ঘটনায় আন্তঃরাজ্য (inter-state) অস্ত্র কারবারিদের যোগ পাওয়া গিয়েছে। যার শিকার কলকাতা পুরসভার কাউন্সিলর সুশান্ত ঘোষ। এরপরই রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগকে ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু করে রাজ্য প্রশাসন। এর আগে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (STF) কাজ নিয়ে প্রশংসা করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ফের সাফল্য পেল সেই এসটিএফ বাহিনীই।

আন্তঃরাজ্য অস্ত্র পাচারের ঘটনার সূত্র ধরে রবিবার আসানসোলের কুলটির (Kulti) কল্যাণেশ্বরী মন্দিরের কাছে একটি বাড়িতে অভিযান চালায় এসটিএফ। সেখানে মজুত রাখা ছিল ১০টি পাইপগান, ৫০ রাউন্ড ৮ এমএম কার্তুজ, ৪ রাউন্ড ৯ এমএম কার্তুজ। অস্ত্র আটক করার পাশাপাশি মণিরুল ইসলাম এবং সাফিকুল মণ্ডল নামে দুই যুবককে গ্রেফতারও করা হয়। এদের জিজ্ঞাসবাদে জানা যায় বাইরে থেকে অস্ত্র এই রাজ্যে আনত এরা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের গোড়া কোথায়, খোঁজার চেষ্টা চালাবে পুলিশ।

Related articles

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...

”কণ্ঠস্বর আমার, কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

”কণ্ঠস্বর আমার। আমি তো অস্বীকার করিনি। তার পরেও কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে উস্কানিমূলক মন্তব্য মামলায় সিআইডি-র সিদ্ধান্তের...