Wednesday, June 24, 2026

আদানি থেকে মনিপুর, সংসদের শীতকালীন অধিবেশনে প্রশ্ন তুলবে I.N.D.I.A. জোট

Date:

Share post:

সোমবার শুরু সংসদের (Loksabha) শীতকালীন অধিবেশন। তার আগে রবিবার সর্বদল বৈঠকে ফের উঠে এলো আদানি (Adani) ইস্যু। সংসদে আদানি ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারকে অবস্থান স্পষ্ট করার দাবি জানানো হবে, প্রস্তাব পেশ রবিবারের সর্বদল বৈঠকে। সেই সঙ্গে মনিপুর (Manipur) ও বেকারত্ব (unemployment) ইস্যুতেও সরব হবেন বিরোধীরা।

সংসদে প্রথম আদানি ইস্যুতে সরব হয়েই মোদি সরকারের বিরাগ ভাজন হয়েছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। স্বৈরতান্ত্রিক বিজেপি সরকারের কোপে পড়ে সাংসদ পদ খোয়ান মহুয়া। তবে এবার বিশ্বমঞ্চে প্রকাশ্যে এসে পড়েছে আদানির আসল চেহারা। আর সেই সূত্রে আদানির প্রতি বিজেপির প্রীতিও সমর্থনের চেষ্টার মধ্যে দিয়ে প্রকাশ্যে এসেছে।

সংসদের শীতকালীন অধিবেশন যে আদানি ইস্যুতে উত্তাল হতে চলেছে, সর্বদল বৈঠকেই (All Party Meeting) তার আভাস পাওয়া গেল। বিরোধী জোটের পক্ষ থেকে কেন্দ্রের সরকারের কাছে এই ইস্যুতে জবাব চাওয়া হবে বলে জানালেন কংগ্রেস নেতা গৌরব গোগোই। সেই সঙ্গে মনিপুরে (Manipur) আইন শৃঙ্খলার অবনতি নিয়ে কী পদক্ষেপ তা স্পষ্ট করার দাবিও জানানো হবে বলে তিনি জানান। সেনা প্রত্যাহার প্রয়োজনীয়তা কোথায়, তা নিয়েও আলোচনা হবে।

অন্যদিকে দেশের বেকারত্ব (unemployment) সর্বকালীন রেকর্ড ছাড়িয়েছে। কেন্দ্রের বিজেপি সরকার বেকারত্ব কমাতে কী ইতিবাচক ভূমিকা নিচ্ছে জবাব চাইবে I.N.D.I.A. জোট। সেই সঙ্গে বিরোধীদের পক্ষ থেকে জবাব চাওয়া হবে উত্তর ভারতের দূষণের (air-pollution) ইস্যুতেও।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...