Wednesday, June 24, 2026

বিয়ের প্রস্তাব নাকচ, কুলতলিতে পাত্রীকে অপহরণের চেষ্টা যুবকের

Date:

Share post:

দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে (Kultali, South 24 Parganas)জোর করে পাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ যুবকের বিরুদ্ধে। পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই তরুণী কলেজের প্রথম বর্ষের ছাত্রী। মাস দুয়েক আগে তিনি মায়ের সঙ্গে ব্যাঙ্কে গিয়েছিলেন। সেই সময়ে তাঁকে দেখে পছন্দ হয় এক মহিলার। তরুণীকে ছেলের বউ করতে চেয়েছিলেন তিনি। দুই পরিবারের মধ্যে কথাবার্তা চলতে থাকে। কিন্তু পাত্রকে দেখার পর বিয়ে নাকচ করে দেন তরুণীর পরিবার। অপমান হজম করতে পারেননি অভিযুক্ত যুবক। বারবার তরুণীকে বিয়ের প্রস্তাব দিতেই থাকেন বলে অভিযোগ। অবশেষে শনিবার রাতে জোর করে তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।

অভিযুক্ত যুবক জানিয়েছেন তরুণীকে তাঁর ভাল লাগার কারণেই বিয়ে করতে চেয়েছিলেন। কিন্তু বারবার প্রত্যাখ্যান সহ্য করতে পারেননি। যদিও অপহরণের চেষ্টার পিছনে কোনও ‘অসৎ’ উদ্দেশ্য ছিল না। তরুণীর প্রতিবেশীরা বলছেন, যুবক রাতে কয়েকজন লোকজন নিয়ে মেয়েটির বাড়িতে চড়াও হন। জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। চিৎকার করে তাঁরা লোক জড়ো করেন পরিবারের সদস্যরা। কোনওরকমে যুবককে ঠেকানো সম্ভব হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কুলতলি থানার পুলিশ (Kultali Police)। অভিযুক্তকে আটক করা হয়েছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...