Friday, June 26, 2026

রাজভবনে নিজের মূর্তি উন্মোচন রাজ্যপালের, কটাক্ষ ব্রাত্যর

Date:

Share post:

এ রাজ্যের রাজভবনে দু’বছর কাটিয়ে ফেলেছেন। সেই উপলক্ষে রাজভবনে নিজের মূর্তি উন্মোচন করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শনিবার নিজের হাতে মূর্তিটির উন্মোচন করেন তিনি। সেই নিয়ে বিতর্ক তুঙ্গে রাজ্য রাজনীতিতে। রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু রাজ্যপালকে তীব্র কটাক্ষ করে বলেছেন , এমন দৃশ্য বেনজির।

শনিবার রাজভবনে চিত্র প্রদর্শনী ছিল। স্কুল পড়ুয়াদের জন্য বসে আঁকো প্রতিযোগিতার আয়োজনও হয়। আর তার সূচনা পর্বেই নিজের মূর্তি উন্মোচন করেন রাজ্যপাল। ভারতীয় জাদুঘর কর্তৃত্বের তরফে ওই মূর্তিটি উপহার দেওয়া হয় রাজ্যপালকে। মূর্তিটি তৈরি করেছেন ভারতীয় জাদুঘরের শিল্পী পার্থ সাহা। সেই মূর্তিই শনিবার উন্মোচন করেন রাজ্যপাল বোস। (Kolkata Raj Bhawan)
জাদুঘরের তরফে ছবিটি মাইক্রোব্লগিং সাইট X-এ পোস্ট করা হয়। আর সেই ছবি সামনে আসতেই হুলস্থুল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। রাজ্যপাল নিজে নিজেকে মহান বানাচ্ছেন, নিজেই নিজের পুজো করছেন বলে মন্তব্য করেন অনেকে।রাজ্যের মন্ত্রী ব্রাত্য লেখেন, এ তো পুরো জটায়ু! রাজভবনে ম্যাকমোহন’।শিল্পী পার্থ সাহা ফাইবার দিয়ে রাজ্যপালের ওই মূর্তি তৈরি করেছেন। রাজ্যপালের সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ না হলেও, ছবি দেখে মূর্তিটি তৈরি করেছেন তিনি। রাজভবনের তরফে জানানো হয়েছে, রাজ্যপাল মূর্তিটি তৈরি করতে দেননি। জাদুঘর কর্তৃপক্ষ সেটি উপহার দিয়েছেন তাঁকে। কিন্তু ছবিতে রাজ্যপালকে নিজের মূর্তি উন্মোচন করতে দেখা গিয়েছে। জীবিত ব্যক্তির মূর্তিই বা কেন বসানো হবে, কেনই বা সেটির উন্মোচন হবে, প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। যা নিয়ে বিতর্ক তুঙ্গে।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...