Thursday, June 25, 2026

বন্ধুর মেয়ের জন্মদিনে গিয়ে খুন ইছাপুরের যুবক!

Date:

Share post:

রবিবার সকালে ইছাপুর গান ফ্যাক্টরির পার্কে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। জানা গেছে বন্ধুর মেয়ের জন্মদিনের অনুষ্ঠান থেকে ফেরার সময় ডিফেন্স সিকিউরিটি কর্মীদের মারে কৃশানু চট্টোপাধ্যায় নামে যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। থানার দারস্থ হয়েছে পরিবার।

স্থানীয় সূত্রে জানা যায়, ইছাপুর রাইফেল ফ্যাক্টরির কাছে একটি আবাসনে বন্ধুর মেয়ের জন্মদিনের অনুষ্ঠান শেষে পার্কে আড্ডা দিচ্ছিলেন যুবক। সেই সময় ডিফেন্স সিকিউরিটির বেশ কয়েকজন কর্মী চড়াও হন বলে অভিযোগ। কেন যুবকেরা পার্কে দাঁড়িয়ে গল্প করছেন সেই নিয়ে বাদানুবাদ শুরু হয় যা গড়ায় হাতাহাতি পর্যন্ত। এরপর সিকিউরিটির কর্মীরা যুবককে মাটিতে ফেলে পিটিয়ে খুন করে বলে অভিযোগ উঠেছে। তদন্তে নেমেছে নোয়াপাড়া থানার পুলিশ।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...