Monday, April 6, 2026

পারথ টেস্টের মাঝেই সামনে এল বিরাট পুত্র অকায় , ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Date:

Share post:

অবশেষে বিরাট কোহলির ব্যাট থেকে দেখা মিলেছে শতরানের। রবিবার পারথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাট হাতে জ্বলে ওঠেন বিরাট। ১০০ রানে অপরাজিত তিনি। কোহলির এই কামব্যাকে খুশি অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় চলছে কোহলিকে নিয়ে উচ্ছ্বাস। আর এরই মধ্যে সামনে এল বিরাট পুত্র অকায় কোহলি। যদিও এই ছবির সত্যতা যাছাই করেনি বিশ্ববাংলা সংবাদ।

হ্যাঁ ঠিকই শুনছেন। নিজের সন্তানদের ক্যামেরার সামনে আনেন না বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। তবে রবিবার পারথ টেস্টে হঠাৎই ভাইরাল বিরুষ্কাপুত্র অকায়। যা নিমিষের মধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি অকায়ের জন্ম হয়। তারপরে সোশাল মিডিয়ায় সুখবর দেন বিরাট ও অনুষ্কা। ছেলের নাম রাখেন অকায়। অকায়ের জন্মের পরই অনুরাগীদের কৌতুহল ছিল কেমন দেখতে হল বিরাট-অনুষ্কার পুত্রসন্তান? অনেকেই অকায়ের মুখদর্শনের অপেক্ষায় ছিলেন। অবশেষে সেই অপেক্ষা এতদিনে পূরণ হল। পারথ টেস্টের মাঝেই ক্যামেরায় ধরা পড়ে অকায়ের মিষ্টি ছবি।

উল্লেক্ষ্য, ২০২১ সালের ১১ জানুয়ারি বিরাট-অনুষ্কার প্রথম সন্তান মেয়ে ভামিকার জন্ম হয়। সেই থেকেই মেয়েকে আড়ালে রেখেছেন তারকা দম্পতি। মাঝে ভামিকার ছবিও ফাঁস হয়ে গিয়েছিল। আর তার জন্য সেসময় সংবাদমাধ্যমকে একহাত নিয়েছিলেন বিরাট দম্পতি।

আরও পড়ুন- নিলামের টেবিলে ঝড় পন্থ-শ্রেয়সের, IPL-এর দামি ক্রিকেটার কে ?

 


Related articles

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...