Friday, June 26, 2026

ডেস্প্যাচের শ্যুটিংয়ে আহত মনোজ, কেমন আছেন অভিনেতা?

Date:

Share post:

কানু বেহেল পরিচালিত ক্রাইম ড্রামা ‘ডেস্প্যাচ’-এর শুটিং করতে গিয়ে গুরুতর আহত মনোজ বাজপেয়ী (Manoj Bajpayee)। সাংবাদিকের ভূমিকায় অভিনয় করার সময় একটি বিশেষ দৃশ্যের শুটিং করতে গিয়ে হাঁটুতে চোট পান তিনি। তবে আপাতত ভাল আছেন অভিনেতা। জানিয়েছেন এই ক্রাইম সিরিজে অভিনয় করার অভিজ্ঞতা দারুণ। একজন সাংবাদিকের জীবনের নানান অজানা তথ্য তুলে ধরা হবে এই সিনেমার মাধ্যমে। একজন সাংবাদিকের ব্যক্তিগত এবং পেশাগত ঠিক জীবনে কতটা আলাদা, সেটাই দেখানো হবে এখানে।

সূত্রের খবর, শুটিং চলাকালীন অসাধারণতাবশত মনোজের পা একটি গর্তে ঢুকে যায় এবং হাঁটুতে চোট লাগে। সাময়িকভাবে কাজের সমস্যা হয়। আপাতত সবটা ঠিকঠাক ভাবেই মিটে গেছে। আগামী ১৩ ডিসেম্বর জি ফাইভ ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই ছবি। মনোজ বাজপেয়ীর সঙ্গে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেন, শাহানা গোস্বামী, প্রভাতী সেহগাল, অজয় পুরকার সহ আরও অনেকে। চিত্রনাট্য লিখেছেন কানু বেহেল এবং ঈশানী বন্দ্যোপাধ্যায়।

Related articles

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...