Friday, June 26, 2026

বাম-হাতে শূন্য, গান বাঁধলেন কুণাল! মুহূর্তে ভাইরাল ভিডিও

Date:

Share post:

রাজনীতির ময়দান বা জনসংযোগ, সব কিছু থেকে বিচ্ছিন্ন বামেরা শুধুই বেঁচে রয়েছে সোশ্যাল মিডিয়া আর সংবাদ মাধ্যমে। তার স্পষ্ট প্রমাণ মিলল কুণাল ঘোষের গানে। জনসমর্থন হারানো বামেদের শূন্য দেখতে দেখতে সাধারণ মানুষ ক্লান্ত হলেও তাঁদের নিয়ে বাঁধা কুণালের গান হল মুহূর্তে ভাইরাল (viral)।

একের পর এক নির্বাচন। বামেদের অবস্থা নিচে নামতে নামতে শূন্যে। ভোটের হারও ক্রমশ কমের দিকে। শনিবার উপনির্বাচনের (by election) ফলাফলেও এর ব্যতিক্রম হল না। তারপরই রাজনৈতিক মহলে কটাক্ষ শুরু হয়েছে কীভাবে শূন্য থেকে ১-এ উঠবে সিপিআইএম (CPIM)। উপনির্বাচনে কংগ্রেস (Congress) হাত ছেড়েছে বামেদের। প্রার্থী দিতে সিপিআইএমএল (CPI-ML) এমনকি আইএসএফের (ISF) সঙ্গে জোট বেঁধেছে সিপিআইএম। তারপরেও ছয়টি কেন্দ্রের একটিতেও জয় আসেনি। একমাত্র হাড়োয়াতে দ্বিতীয় স্থানে রয়েছে আইএসএফ। সিপিআইএম (CPIM) ফের তিন-চারে।

এরপরই সোশ্যাল মিডিয়ায় ছড়ানো একটি ছড়া নিয়ে গান বাঁধেন কুণাল (Kunal Ghosh)। সেখানে বলা হয় – “মটর কলাই গোল গোল, দাঁতে ভাঙে না। সিপিএম শূন্য থেকে একে যায় না।” কুণালের এই গান সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয় শেয়ার আর লাইকের হুড়োহুড়ি। স্পষ্টত সিপিআইএমকে নিয়ে যাবতীয় আগ্রহ সোশ্যাল মিডিয়াতেই, ভোটবাক্সে তার প্রভাব পড়ে না।

Related articles

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...