Friday, June 26, 2026

I.N.D.I.A.-এর নেত্রী করা উচিত মমতাকে: নাম না করে কংগ্রেসকে ইগো ছাড়ার পরামর্শ কল্যাণের

Date:

Share post:

I.N.D.I.A.-এর নেত্রী করা উচিত তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Bandopadhyay)। কারণ সারা দেশে তাঁর গ্রহণযোগ্যতা রয়েছে। এই বিষয়ে কোনও দলের ইগো রাখা উচিত নয়। শনিবার, দেশজুড়ে উপনির্বাচন এবং মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের পরের দিন এই মন্তব্য করলেন তৃণমূল সাংসদ তথা নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Bandopadhyay)। নাম না করে কংগ্রেসকে কটাক্ষ করেন তিনি। এবং জানিয়ে দেন সারাদেশে বিজেপিকে প্রতিহত করতে বিরোধীদের একজোট হতে হবে।

শনিবার, বাংলায় উপনির্বাচনের ফল প্রকাশের পরেই দেখা গিয়েছে সবুজ ঝড়। ছটা কেন্দ্রেই জয়ী হয়েছে শাসকদল তৃণমূল (TMC)। কোথাও দাঁড়াতে পারেনি BJP। এমনকী তাদের দখলে থাকা মাদারিহাট কেন্দ্রটিও এবার হাতছাড়া হয়েছে। ঝাড়খণ্ডে প্রতিহিংসামূলক রাজনীতি করে হেমন্ত সোরেনকে কোণঠাসা করার সবরকম চেষ্টা করেছিল গেরুয়া শিবির। কিন্তু চক্রান্ত সেই কাজে আসেনি। জয়ী হয়েছেন হেমন্ত, জয় পেয়েছে I.N.D.I.A.। মহারাষ্ট্রে অবশ্য পদ্মশিবির নিজেদের ক্ষমতা দখলে রেখেছে। সেখানে ফেল করেছে কংগ্রেস।

এই প্রসঙ্গে নাম না করে কংগ্রেসকে (Congress) খোঁচা দিয়ে কল্যাণের মত, বিজেপিকে হারাতে একজোট হতে হবে সব বিরোধীদের। আর সে ক্ষেত্রে নেতৃত্বের মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র পছন্দ। কারণ সারাদেশে নেত্রী হিসেবে তার গ্রহণযোগ্যতা সর্বজন গ্রাহ্য।

Related articles

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...