Sunday, May 31, 2026

তৃতীয় দিনে ব্যাট হাতে দাপট বিরাট-যশস্বীর, অজিদের জয়ের জন্য দরকার ৫২২ রান

Date:

Share post:

বর্ডার-গাভাস্কর ট্রফি। তৃতীয় দিনের শেষে চালকের আসনে ভারতীয় দল। যশস্বী জসওয়াল-বিরাট কোহলিদের ব্যাটের দাপটে পারথে জয়ের গন্ধ পাচ্ছে টিম ইন্ডিয়া। ১৬১ রান করেন যশস্বী। ১০০ রানে অপরাজিত কোহলি। দ্বিতীয় ইনিংসে ৪৮৭ রান করে ভারত। এরপরই ডিক্লেয়ার দেন টিম ইন্ডিয়ার অধিনায়ক যশপ্রীত বুমরাহ। অজিদের সামনে জয়ের জন্য টার্গেট রাখে ৫৩৪। দিনের শেষে অজিদের দ্বিতীয় ইনিংসে রান ৩ উইকেট হারিয়ে ১২ । ভারত এগিয়ে ৫২২ রানে ।

তৃতীয় দিন পারথে শুরুটা ভালোই করেন যশস্বী এবং কে এল রাহুল। শতরান থেকে ব্যর্থ হন রাহুল। ৭৭ রানে আউট হন তিনি। অপরদিকে চলতে থাকে যশস্বীর লড়াই। ২৫ রানে আউট হন দেবদূত পাড্ডিকল। এরপর ক্রিজে নামে বিরাট। যশস্বীকে নিয়ে চলে তাঁর লড়াই। তবে ১৬১ রানে আউট হন যশস্বী। ২৯ রান করেন ওয়াশিংটন সুন্দর। ১ রানে আউট হন ঋষভ পন্থ এবং ধ্রুভ জুরেল। এরপর নীতীশ রেড্ডিকে নিয়ে লড়াই চালান বিরাট। ১০০ রানে অপরাজিত কোহলি। ৩৮ রানে অপরাজিত নীতীশ । দ্বিতীয় ইনিংসে ৪৮৭ রান করে ডিক্লেয়ার দেয় ভারত।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতে ধাক্কা খায় অস্ট্রেলিয়া। শুরু রানে আউট হন নাথান। ২ রানে আউট হন অধিনায়ক প্যাট কামিন্স। লাবুশানে করেন ৩ রান। ক্রিজে আছেন উসমান খওয়াজা। ভারতের হয়ে ২ উইকেট যশপ্রীত বুমরাহর। একটি উইকেট মহম্মদ সিরাজের।

আরও পড়ুন- অজি ভূমিতে বিরাট শতরান কোহলির, গড়লেন নজির


Related articles

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...