Wednesday, April 8, 2026

উল্টোডাঙায় রেললাইনের ধারে ঝুপড়িতে আগুন, ছ’টি ইঞ্জিনের চেষ্টায় এখন নিয়ন্ত্রণে

Date:

Share post:

উল্টোডাঙায় রেললাইনের পাশের বস্তিতে আগুন। ঘটনাস্থলে পৌঁছে লড়াই করছে দমকলের ছ’টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। দমকলমন্ত্রী সুজিত বসুও ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রবিবার ভোর সাড়ে ৫টা নাগাদ ঝুপড়িতে আচমকা আগুন লেগে যায়। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে। কী থেকে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। আগুনে বেশ কয়েকটি ঝুপড়ি ভস্মীভূত হয়ে গিয়েছে।
দমকলমন্ত্রী সুজিত বসু বলেন, ‘সকালে আমরা খবর পাওয়ার পরেই দমকলের গাড়ি চলে এসেছিল। তার আগে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেছিলেন। তারা সহযোগিতা করেছেন। বিধায়ক সুপ্তি পাণ্ডেও এসেছেন। আগুন আপাতত নিয়ন্ত্রণে চলে এসেছে। কিন্তু অনেক বড় বস্তি। আগুন আরও ছড়িয়ে পড়তে পারত, কিন্তু দমকলকর্মীদের তৎপরতায় বড় ক্ষয়ক্ষতি এড়ানো গিয়েছে।দমকলমন্ত্রী জানিয়েছেন, যারা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছেন, স্থানীয় বিধায়ক এবং পুরপ্রতিনিধি তাদের সহযোগিতা করবেন। পুরসভা থেকে যা যা সাহায্য পাওয়ার কথা, সেগুলি আমি দেখব। এখন মূল কাজ আগুন নেভানো। এখানে তুলো, প্লাস্টিক-সহ বেশ কিছু দাহ্য পদার্থ ছিল। আগুন নিয়ন্ত্রণে এলেও ‘কুলিং প্রসেস’ চলছে। তাতে আরও কিছুটা সময় লাগবে।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.

Related articles

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...

সিএবির টি২০ লিগে বাড়ল দল সংখ্যা, কঠিন সময়ে রাহানেকে পরামর্শ সৌরভের

আসন্ন মরশুমে আরও বড় কলেবড়ে হতে চলেছে বেঙ্গল প্রো টি২০ লিগ(Bengal Pro T20 League)। নতুন দল যুক্ত হল...

ভোটার তালিকা থেকে বাদ ৫০ লক্ষ! দুর্যোগ উপেক্ষা করেই কমিশনের বিরুদ্ধে অনশনে বাংলা পক্ষ

ভোটার তালিকায় নজিরবিহীন কোপ। প্রায় ৫০ লক্ষ বৈধ বাঙালির নাম তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগে এবার রণংদেহি মেজাজে...