Friday, June 26, 2026

বাংলা বললে ‘বাংলাদেশি’ তকমা? প্রতিবাদে গর্জে উঠল বাংলা পক্ষ

Date:

Share post:

পশ্চিমবঙ্গ বাংলাভাষীদের রাজ্য। এখানে ৮৬ শতাংশ মানুষ বাঙালি। তারপরেও মহানগরীতে বাংলা বলার জন্য বাঙালিকে ‘বাংলাদেশি’ তকমা দিচ্ছেন জনৈক অবাঙালি! কলকাতা মেট্রোর ভাইরাল ভিডিও (Viral Video in Kolkata Metro) ঘিরে যখন বিতর্ক তুঙ্গে তখন বাংলা ভাষার পক্ষে সওয়াল করে ধর্মতলায় মিছিল বাংলা পক্ষের। প্রশ্ন খুব সহজ, ভারতে থাকলে হিন্দি জানতে হবে আর বাংলা বললে বাংলাদেশি তকমা দেওয়ার সাহস আসছে কোথা থেকে? হিন্দুত্বের ধ্বজা ধরে হিন্দি ভাষার আধিপত্য বাড়ানোর চক্রান্তের মাঝে বাঙালির অস্তিত্বের লড়াইয়ে সকলকে সামিল হওয়ার ডাক দিয়ে রবিবাসরীয় বিকেলে শহরের প্রাণকেন্দ্রে প্রতিবাদ কর্মসূচি বাংলা পক্ষের (Bangla Pokkho)।

কলকাতা মেট্রোয় সফরকালে দুই মহিলার ভাষা নিয়ে বাকবিতণ্ডা সমাজমাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। দেখা গেছে বাংলায় কথা বলার জন্য এক বাঙালি মহিলাকে ‘বাংলাদেশি’ তকমা দেওয়া হচ্ছে। এখানেই শেষ নয়, তিনি যুক্তি দিয়ে প্রতিবাদ করলে তাঁকে বলা হয়, ইন্ডিয়াতে থেকে হিন্দিতে কথা বলতে পারাটা নাকি বাধ্যতামূলক। এই প্রসঙ্গ তুলে ধরেই বাংলা পক্ষ এদিন ধর্মতলার প্রতিবাদ মঞ্চে গর্জে ওঠে। দেশের বিভিন্ন রাজ্যে বাংলায় কথা বলার জন্য হিন্দু – মুসলিম নির্বিশেষে ‘বাংলাদেশি’ বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, মারধর করে তাড়িয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এবার খাস কলকাতাতেও সেই একই ঘটনা। গোটা দেশের মিডিয়া এই ঘটনার তীব্র নিন্দা করেছে। বাংলা পক্ষের অভিযোগ, যে মেট্রো রেলের বাঙালি যাত্রীকে ভাষাকে মাতৃভাষা নিয়ে অপমানের পর সেই খবর যখন সর্বত্র ছড়িয়ে পড়েছে তখনও রাজনৈতিক দলগুলো এই নিয়ে প্রত্যক্ষভাবে কোনও মন্তব্য করতে চাইনি। আসলে ব্রিটিশ সাম্রাজ্যবাদের মতো হিন্দি সাম্রাজ্যবাদী শক্তি স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাকে কোণঠাসা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে এদিন জানান বাংলা পক্ষের প্রতিনিধি। মেট্রো রেলের ঘটনা এই হিন্দি সাম্রাজ্যবাদের ফসল বলেও তোপ দাগেন তিনি। পাশাপাশি বাংলা বিরোধী বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বাংলা পক্ষ বলে, বাঙালি আর বাংলা ভাষাকে সম্মান না করলে ভবিষ্যতে এর সরাসরি প্রভাব পড়বে বাঙালি ভোট বাক্সে। ইতিমধ্যেই সেই টিজার শুরু হয়ে গেছে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...