Monday, March 16, 2026

ওয়াকফ নিয়ে জেপিসির মেয়াদ বৃদ্ধি: স্পিকারকে চিঠি বিরোধী দলের সাংসদদের

Date:

Share post:

ওয়াকফ বিল (WAQF Bill) নিয়ে কেন্দ্রের স্বৈরাচারি নীতির বিরোধিতায় পিছু হঠতে বাধ্য হয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। তারপরেও জয়েন্ট পার্লামেন্টারি কমিটির (JPC) বিনা সার্ভে বা সঠিক পথে তদন্ত শেষ করার আগেই ফের সেই বিল পাশ করানোর জন্য তদ্বির শুরু করেছে কেন্দ্রের সরকার। যদিও পাল্টা বিরোধী সাংসদদের চাপের মুখে এবার আর ওয়াকফ বিল তড়িঘড়ি পাশ করা সম্ভব হবে না একক সংখ্যাগরিষ্ঠতা হারানো বিজেপির পক্ষে। জেপিসির বৈঠক ও তদন্ত সম্পূর্ণ করতে আরও সময় চেয়ে লোকসভার স্পিকার ওম বিড়লার (Speaker Om Birla) সঙ্গে দেখা করলেন বিরোধী দলের সাংসদরা। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) জানান জেপিসির মেয়াদ বৃদ্ধিতে সম্মতি জানিয়েছেন স্পিকার।

ওয়াকফ সংশোধনী বিলের জন্য গঠিত জেপিসি (JPC) নিয়ে বিরোধীরা আগেই অভিযোগ তুলেছিলেন পক্ষপাতদুষ্টভাবে পদক্ষেপ নিচ্ছেন চেয়ারম্যান জগদম্বিকা পাল (Jagadambika Pal)। বিরোধীরা চাপের মুখে অহেতুক যুক্ত করা সংস্থাগুলি ও তাদের সার্ভেকে বাতিল করে নতুন করে সার্ভে শুরু হয়। একাধিক রাজ্যে সেই সার্ভের কাজ শুরুও হয়েছে। তবে সংসদের শীতকালীন অধিবেশনের শুরুতে সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু দাবি করেন যে কমিটিগুলি তৈরি হয়েছে তাঁদের রিপোর্ট দ্রুত পেশ করতে হবে এই অধিবেশনে। সেক্ষেত্রে ওয়াকফ সংক্রান্ত জেপিসির (JPC) তদন্ত প্রক্রিয়া শেষ হতে এখনও অনেক বাকি। ফলে বিরোধী সাংসদরা তার মেয়াদ বৃদ্ধির দাবি জানান।

সোমবার সংসদের অধিবেশন শুরুর আগেই স্পিকারের সঙ্গে দেখা করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সাংসদ নাদিমুল হক (Nadimul Haque), আপ সাংসদ সঞ্জয় সিং (Sanjay Singh), এআইএমআইএম সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি (Asaduddin Owaisi), সাংসদ এ রাজা প্রমুখ। কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, জেপিসির (JPC) চেয়ারম্যান বিরোধীদের দাবিতে বুলডোজার চালাচ্ছেন। এই পরিস্থিতিতে রিপোর্ট পেশ হলে তা ত্রুটিপূর্ণ হবে। স্পিকার বিরোধী সাংসদদের এই ভাবনাকে গুরুত্ব দিয়ে সময় বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। সেই সঙ্গে বিতর্কের সঙ্গে যুক্ত সব রাজ্যের বক্তব্য শোনার পরে রিপোর্ট পেশ হওয়া নিয়েও সম্মতি দেন স্পিকার, দাবি তৃণমূল সাংসদের।

spot_img

Related articles

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...

কৃত্রিম সঙ্কট! সার্ভার ওপেন করুন: গ্যাস সমস্যা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

“এই মিছিল ইলেকশনের আগেই ঠিক করা ছিল। গ্যাসের (Gas) দাম যে ভাবে বেড়েছে সে জন্য এই কর্মসূচি নিয়েছি।...