Monday, April 6, 2026

শেষ হল সুজয়কৃষ্ণ ভদ্রের জামিন মামলার শুনানি, রায়দান শীঘ্রই

Date:

Share post:

শেষ হল সুজয়কৃষ্ণ ভদ্রের জামিন মামলার শুনানি।ইডি-র মামলার প্রেক্ষিতে জামিন চেয়ে আদালতের দ্বারস্থ সুজয়কৃষ্ণ। বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে শেষ হয়েছে শুনানি, রায়দান শীঘ্রই।

তার মাঝেই গত ২৩ ফেব্রুয়ারি কলকাতার এক বেসরকারি হাসপাতালে হৃদ্‌যন্ত্রের একটি পরীক্ষা করাতে চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তিনি। তার তরফে দাবি করা হয়, কলকাতার দুই বেসরকারি হাসপাতালে এই পরীক্ষা হয়। সুজয়কৃষ্ণের ওই আবেদনের প্রেক্ষিতে ইডির বক্তব্য জানতে চায় আদালত। আদালত নির্দেশ দিয়েছিল, আগামী ৮ মার্চের মধ্যে নিজেদের বক্তব্য হলফনামার আকারে জানাতে হবে ইডিকে। ১১ মার্চ শুনানি হওয়ার কথা ছিল, যা পিছিয়ে গিয়েছে।আর এর আগে ১৩ ফেব্রুয়ারি ছিল জামিনের মামলার শুনানি। সেখানে ইডির আইনজীবী সওয়াল করে জানিয়েছিলেন, যে বেসরকারি হাসপাতালে তাঁর বাইপাস সার্জারি হয়েছে, সেখানে তিনি আর স্বাস্থ্য পরীক্ষার জন্য যাচ্ছেন না। কারণ তিনি জানেন যে, ওই হাসপাতালকে তিনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। ফলে তাকে আবার জেলে ফেরত যেতে হতে পারে। এই দাবি উড়িয়ে সুজয়কৃষ্ণের আইনজীবী দাবি করেন, একাধিক বার তাকে আইসিইউতে ভর্তি করাতে হয়েছে। বার বার তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। সুজয়কৃষ্ণের সেই জামিনের আবেদনের শুনানি এ বার ফের পিছিয়ে গেল।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...