Friday, April 3, 2026

২৭ কোটি টাকায় পন্থকে দলে নিয়ে কী বললেন লখনৌ-এর কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা ?

Date:

Share post:

গতকাল থেকে জেড্ডায় শুরু হয়েছে ২০২৫ আইপিএল-এর মেগা নিলাম। আজও বসবে সেই আসর । তবে নিলামের প্রথম দিনই নিলামের টেবিলে ঝড় তুলেছেন ঋষভ পন্থ। ২৭ কোটি টাকায় পন্থকে নিয়েছে লখনৌ সুপার জায়ান্ট। আর পন্থকে দলে নিয়ে মুখ খুললেন কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। জানালেন, টাকাটা একট বেশি দিয়ে দিয়েছি।

নিলামের মাঝে গোয়েঙ্কা বলেন, “ আমাদের পরিকল্পনায় পন্থ ছিল। আমরা ওর জন্য প্রায় ২৬ কোটি টাকা ধরে রেখেছিলাম। কিন্তু একটু বেশি টাকা দিয়ে ফেলেছি। কিন্তু ওর মতো ক্রিকেটারকে পেয়ে আমরা খুশি।“ এরপর গোয়েঙ্কা আরও বলেন, “ পন্থ দুর্দান্ত ক্রিকেটার। একা ম্যাচ জেতাতে পারে। ও দলের জন্য খেলে। এখন থেকে ও লখনউয়ের সদস্য।” দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ছিলেন পন্থ। লখনৌ দলের অধিনায়ক কি পন্থকেই করা হবে? যদিও সেই বিষয়ে এখনও কিছু জানাননি সঞ্জীব গোয়েঙ্কা।

পন্থকে নেওয়ার জন্য শুরু থেকেই ঝাঁপিয়েছিল গোয়েঙ্কার দল। তাদের সঙ্গে লড়াইয়ে ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু পন্থের দাম ১০ কোটি ছাড়াতেই পিছিয়ে যায় আরসিবি। এরপর লখনউয়ের সঙ্গে দর হাঁকতে শুরু করে সানরাইজার্স হায়দরাবাদ। তবে শেষমেশ বাজি মারেন গোয়েঙ্কার দল।

আরও পড়ুন- চলছে ২০২৫ আইপিএল-এর নিলাম, একনজরে কোন ক্রিকেটার কোন দলে গেলেন


Related articles

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...