Saturday, April 4, 2026

তবলা শিক্ষক খুনে গুজরাটে গ্রেফতার ‘সিরিয়াল কিলার’

Date:

Share post:

হাওড়া স্টেশনে কাটিহার এক্সপ্রেসের কামরা থেকে উদ্ধার হয়েছিল তবলা বাদক সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃতদেহ। সেই ঘটনার তদন্তে রেল পুলিশ ও রাজ্যের সিআইডি টিম। এবার তদন্তের স্বার্থে আধিকারিকরা গুজরাট রওনা হলেন।সূত্র খুঁজে মেলানোর চেষ্টা করছেন তদন্তকারীরা। এই অবস্থায় একজনকে সম্প্রতি ভিন রাজ্যে গ্রেফতার করা হয়েছে৷ ধৃতের নাম রাহুল ওরফে ভোলু।

ধৃত রাহুল ‘সিরিয়াল কিলার’! দেশজুড়ে বিভিন্ন ট্রেনে খুনের মতো অপরাধ করে বেড়ায় বলে অভিযোগ। বাংলার তবলার শিক্ষক খুনের কিনারায় ভালসাদ পুলিশের সঙ্গে যোগাযোগ করে সেখানে যাওয়ার পরিকল্পনা হাওড়া পুলিশের।সম্প্রতি পাঁচ রাজ্যের বিভিন্ন ট্রেনে এমন ধরনের অপরাধে নানা রাজ্যের রেল পুলিশ তটস্থ ছিল। পর পর খুনে গুজরাটের ভালসাদ পুলিশ ও রেল পুলিশ বিভিন্ন দলে ভাগ হয়ে তদন্ত শুরু করে। পাঁচ রাজ্যের এক হাজারের মতো সিসিটিভি খতিয়ে দেখেন তদন্তকারীরা। সাত হাজারের মতো যাত্রীর সঙ্গেও কথা বলেন পুলিশ কর্তারা।

জানা গিয়েছে, সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে, লম্বা এক ব‌্যক্তি, যার পায়ে সমস্যা, সে ট্রেন থেকে নেমে যাচ্ছে।প্রতিটি সন্দেহজনক পরিস্থিতিতে দেখা গিয়েছে, খুনের পর চাদর মুড়ে রাখা হয় খুন হওয়া যাত্রীকে। ধৃতের কাছ থেকে বেশ কিছু চাদরও পাওয়া গিয়েছে, যা খুন হওয়া যাত্রীদের গায়ে জড়ানো ছিল।গুজরাট পুলিশের হেফাজতে রয়েছে এই রাহুল ওরফে ভোলু। তাকে রাজ্যে নিয়ে আসার জন্য প্রস্তুতি চলছে৷ ইতিমধ্যেই এই ঘটনায় সিআইডি ও হাওড়া জিআরপির একটি টিম গুজরাটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সেখান থেকেই অভিযুক্ত রাহুল ওরফে ভোলুকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হবে কলকাতায়।

কাটিহার এক্সপ্রেস ট্রেনের প্রতিবন্ধী কোচে বালির তবলাবাদক সৌমিত্র চট্টোপাধ্যায় খুন হন। উপরের আসনে তার মৃতদেহ চাদর জড়ানো অবস্থায় রাখা ছিল। হাওড়া স্টেশনে ট্রেন থামার পর সেই মৃতদেহ উদ্ধার হয়। এক প্রৌঢ় তবলা বাদক কেন খুন হলেন? সেই নিয়ে প্রশ্ন ওঠে। পাশাপাশি রেলের যাত্রী সাধারণের নিরাপত্তা নিয়েও ফের প্রশ্ন উঠছে।

1.
2.

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...

FIR-এর পরে তালসারি যাওয়ার সম্ভাবনা প্রিয়াঙ্কার! সঙ্গে প্রসেনজিৎ-যিশুরাও

তালসারির সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay)। ঘটনার পাঁচ...

বীরভূমে ‘১১-০’ লক্ষ্য, কাজল শেখের হয়ে জয়ের ব্যবধান বেঁধে দিলেন অভিষেক 

বাংলা-বিরোধী বিজেপিকে ভোকাট্টা করে বাড়ি পাঠাবে বাংলার মানুষ। দিল্লির জল্লাদ আর গুজরাতের জমিদাররা নয়, বাংলার মানুষই বাংলার ভাগ্য...