Friday, June 26, 2026

এবার ৬০-০, শিবপুর সমবায় ব্যাঙ্কের ভোটে বিপুল জয় তৃণমূলের

Date:

Share post:

সমবায় ব্যাঙ্ক পরিচালন সমিতির নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়ের ধারা অব্যাহত। হাওড়ার শিবপুর সমবায় ব্যাঙ্কের নির্বাচনে ৬০টি আসনের সব ক’টিতেই তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। গত ১৮ ও ১৯ নভেম্বর এই আসনগুলির মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল। ২১ নভেম্বর ছিল স্ক্রুটিনি। বিরোধীরা কোনও মনোনয়ন দাখিল করতে না পারায়, ২২ নভেম্বর তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীদের জয়ী ঘোষণা করা হয়।

মঙ্গলবার সকালে এই মর্মে সাংবাদিক বৈঠক করেন খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন মন্ত্রী অরূপ রায়। তিনি বলেন, বিরোধীরা কুৎসা অপপ্রচার করে চলেছে, একটি আসনেও তারা প্রার্থী দিতে পারেনি। অনলাইনে মনোনয়ন পেশের জন্য ফর্ম তোলা ও জমা দেওয়ার ব্যবস্থা ছিল। তবুও বিরোধীরা একটি আসনেও প্রার্থী খুঁজে পেলেন না! ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা শিবপুর সমবায় ব্যাঙ্কের নির্বাচনে সব আসনে জয়লাভ করলেন। এই জয়ের ফলে এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকেরা আনন্দোল্লাসে মেতে ওঠেন। চলে মিষ্টি বিতরণও।

আরও পড়ুন- পকসো মামলায় বৃহস্পতিবার পর্যন্ত পুলিশ হেফাজত বিকাশের

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...