Wednesday, March 11, 2026

শেষ উচ্চ প্রাথমিকের প্রথম পর্যায়ের কাউন্সেলিং, অনুপস্থিত ২২০০ চাকরিপ্রার্থী

Date:

Share post:

বহু টানাপোড়েন এবং আইনি জট কাটিয়ে অবশেষে শুরু হয়েছে টেট উত্তীর্ণদের কাউন্সেলিং। বুধবার ছিল প্রথম পর্যায়ের কাউন্সিলিং এর শেষ দিন। কিন্তু দেখা যাচ্ছে নির্বাচিত প্রার্থীদের মধ্যে অনেকেই অনুপস্থিত।

প্রথম পর্যায়ে কাউন্সেলিং শুরু হয়েছিল ১১ নভেম্বর থেকে। এ পর্যায়ে রাখা হয়েছিল ৮৮০০ জনকে। শেষ দিনে দেখা গেল অনুপস্থিত ছিলেন প্রায় ২২০০ জন চাকরিপ্রার্থী। চাকরিপ্রার্থীদের এই অনুপস্থিতির জেরে একাধিক পদ শূন্য তৈরি হয়ে গেল। এই প্রসঙ্গে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানান, এত চাকরিপ্রার্থী কী কারনে আসেনি তা বলতে পারবো না। দ্বিতীয় পর্যায় কাউন্সেলিং শুরু হবে ডিসেম্বর মাস থেকেই। তখন ওয়েটিং লিস্টে যারা রয়েছেন তাদের অগ্রাধিকার দেওয়া হবে।

দ্বিতীয় দফায় ডাকা হবে ৮,০৯১ জনকে। ৩১ ডিসেম্বরের মধ্যে ১৪ হাজার ৫২ জনের উচ্চ প্রাথমিকের চাকরি নিশ্চিত করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

আরও পড়ুন- লাগাতার বিরোধীদের চাপ, ওয়াকফ সংশোধনী জেপিসির মেয়াদ বাড়ানোর দাবি মানল বিজেপি

spot_img

Related articles

কর্মসংস্থানের সুযোগ বাড়াতে নতুন উদ্যোগ: সংখ্যালঘু চাকরিপ্রার্থীদের বিশেষ প্রশিক্ষণ

কর্মসংস্থানের জন্য নতুন পদ সৃষ্টিই নয়, চাকরিপ্রার্থীদের প্রশিক্ষণেও নতুন দিশা দেখিয়েছে বাংলার বর্তমান প্রশাসন। যার প্রত্যক্ষ ফল সর্বভারতীয়...

IPL-এ ভোটের ছায়া! ২০ ম্যাচের সূচি ঘোষিত, উদ্বোধনী খেলা চিন্নাস্বামীতে

টি-টোয়েন্টি বিশ্বকাপের উত্তেজনা শেষ হতেই এবার নজর বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে। বুধবার আনুষ্ঠানিকভাবে আইপিএল ২০২৬-এর (IPL...

১০ বছরে সংসদ মুলতুবি হওয়ায় ৩,৩০০ কোটি ক্ষতি: স্পিকার-অনাস্থায় তথ্য পেশ সায়নীর

গণতন্ত্রের কণ্ঠরোধে ও সর্বত্র নিজেদের বক্তব্যকে প্রতিষ্ঠা করতে একেক সময়ে একেক নীতি নিয়েছে। সাধারণ মানুষের জন্য যখন টাকা...

গ্যাসের টানে বর্গভীমা মন্দিরের পরে এবার বাগবাজারের মায়ের বাড়িতেও বন্ধ ভোগ বিতরণ

গ্যাসের (Gas) সংকটের প্রভাব পড়তে শুরু করেছে রাজ্যের মন্দিরগুলিতেও। মেদিনীপুরের (Midnapore) তমলুকে বর্গভীমা (Bargabhima Temple) মন্দির কর্তৃপক্ষ ইতিমধ্যেই...