Tuesday, June 23, 2026

লাগাতার বিরোধীদের চাপ, ওয়াকফ সংশোধনী জেপিসির মেয়াদ বাড়ানোর দাবি মানল বিজেপি

Date:

Share post:

জেপিসির বৈঠকে লাগাতার বিরোধীদের সরব হওয়ার জেরে পিছু হঠতে বাধ্য হল বিজেপি। ওয়াকফ (WAQF) নিয়ে সবপক্ষের বক্তব্য শোনার দাবি তুলে বৈঠকে অশান্তির জেরে হাত কেটেছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। তারপরেও দাবি থেকে সরে আসেননি। শেষ পর্যন্ত সার্ভে (survey) সুষ্ঠুভাবে শেষ করে রিপোর্ট পেশের জন্য সংসদে আরও সময় চাওয়ার সিদ্ধান্তে সহমত হলেন বিজেপি সাংসদরাও।

বুধবার নয়াদিল্লিতে সংসদ ভবনে ছিল জেপিসির (JPC) শেষ বৈঠক৷ এই বৈঠকেই বিলটির খসড়া পেশ করা হয়৷ এই খসড়া দেখার পরেই ক্ষোভে ফেটে পড়েন জেপিসির সদস্য, বিরোধী শিবিরের সাংসদরা৷ তাদের সাফ দাবি ছিল, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা না করেই কিভাবে এই বিলের সংশোধিত খসড়া (draft) তৈরি করা হল? এই অগণতান্ত্রিক নীতির বিরুদ্ধে তাঁরা ইতিমধ্যেই লোকসভার অধ্যক্ষের কাছে অভিযোগ জানিয়েছেন। তিনি আশ্বাসও দেন মেয়াদ বাড়ানোর। সেই সময়ে তাদের দাবি মানেননি চেয়ারম্যান জগদম্বিকা পাল (Jagadambika Pal)৷ প্রতিবাদে সভা থেকে ওয়াক আউটও (walk out) করেন বিরোধী সাংসদরা৷ সংবাদ মাধ্যমের সামনে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, লোকসভার স্পিকার একরকম আশ্বাস দিচ্ছেন আর জেপিসি চেয়ারম্যান (JPC Chairman) অন্য কথা বলছেন৷ সবার সঙ্গে আলোচনা না করেই কিভাবে বিলের খসড়া তৈরি করে ফেলা হল?

বিরোধীদের এই কড়া অবস্থানেই নড়ে চড়ে বসে শাসক শিবির৷ এর পরে বৈঠকের দ্বিতীয় পর্বে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে (Nishikant Dubey) জেপিসি চেয়ারম্যানকে অনুরোধ করেন বিলটি (WAQF Bill) পর্যালোচনার জন্য ও জেপিসির মেয়াদ বাড়ানো হোক৷ বিরোধীদের পরে শাসক শিবিরের সাংসদের অনুরোধ আসায় নিরুপায় হয়েই জেপিসি চেয়ারম্যান সম্মত হন যৌথ সংসদীয় কমিটির মেয়াদ বাড়ানোর জন্য৷ এবার সংসদে প্রস্তাবটি পাশ হলে বাজেট সেশনের শেষদিন অর্থাৎ এপ্রিল পর্যন্ত হতে পারে জেপিসির মেয়াদ।

Related articles

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...