Thursday, June 25, 2026

হিজবোল্লা-ইজরায়েল যুদ্ধবিরতি: স্বাগত ভারতের বিদেশমন্ত্রকের

Date:

Share post:

মধ্য-প্রাচ্যে অবশেষে বন্ধ ধ্বংসলীলা বন্ধ হওয়ার ইঙ্গিত। যুদ্ধবিরতির ঘোষণা করে কোণঠাসা হিজবোল্লাকে খানিকটা স্বস্তি দিয়েছে ইজরায়েল (Israel)। সেই সঙ্গে এবার ইজরায়েল নিজের দেশে বিশেষত গাজা (Gaza) এলাকায় ধ্বংসাবশেষ থেকে খড়কুটো উদ্ধারেরও চেষ্টা চালাতে পারবে। এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া ভারতের পক্ষ থেকে ইজরায়েলের সিদ্ধান্তকে স্বাগত জানানো হল। যুদ্ধবিরতির মধ্যে দিয়ে বিস্তীর্ণ এলাকায় ফের শান্তি প্রতিষ্ঠা হওয়ার আশা প্রকাশ করা হয়েছে বিদেশমন্ত্রকের (MEA) তরফে।

যুদ্ধবিরতির পথ যে বেশি দূরে নেই তার আভাস পাওয়া গিয়েছিল লেবাননে (Lebanon) ক্ষেপনাস্ত্র নিক্ষেপ থেকে ইজরায়েল বিরতি নেওয়ার পরে। সেপ্টেম্বরেই গাজার উত্তরসীমান্তে নিজের দেশের নিরাপত্তা দিতে নজর ঘোরায় বেঞ্জামিন নেতানিয়াহুর (Benjamin Netanyuahu) দেশ। এরই মধ্যে ইজরায়েলের যুদ্ধবিরতির ঘোষণাকে একরম জয় হিসাবেই দেখছে হিজবোল্লা (Hezbollah)। বুধবার ভোরে ইজরায়েলের ঘোষণার পরই দলে দলে লেবানিজদের ঘরে ফিরতে দেখা যায়। সেই ছবি ছিল রীতিমত উৎসবের। পরে ইজরায়েলের সিদ্ধান্তকে স্বাগত জানায় হামাসও। একের পর এক নেতাকে ইজরায়েলের হাতে খুইয়ে কার্যত ইজরায়েলের সামনে ভেঙে পড়ছিল হিজবোল্লা-হামাসের জোট।

সম্প্রতি চাবাহার বন্দর নিয়ে ইরানের (Iran) রাষ্ট্রপতি মাসুদ পেজেসকিয়ানের সঙ্গে মোদির বৈঠকের সময় ইরানের পক্ষ থেকে মধ্য-প্রাচ্যের যুদ্ধবিরতিতে ভূমিকা নেওয়ার অনুরোধ জানানো হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠক ও চুক্তি স্বাক্ষর করেন ইজরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গেও। সেই সময়ও যুদ্ধবিরতি নিয়ে ভারতের পক্ষ থেক অনুরোধ জানানো হয়েছিল। অবশেষে দুমাসের যুদ্ধবিরতি ঘোষণা করায় ইজরায়েলকে স্বাগত জানালো ভারত। বিদেশমন্ত্রকের (MEA) তরফে জারি করা বিবৃতিতে দাবি করা হয়েছে ভারত চিরকালই হিংসার পথ থেকে সরে সংযম ও আলোচনার পথ গ্রহণের পক্ষে বার্তা দিয়েছে। এই পরিস্থিতিতে এই যুদ্ধবিরতির প্রভাব বৃহত্তর এলাকায় পড়বে বলে আশা প্রকাশ করে বিদেশমন্ত্রক।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...