Tuesday, April 14, 2026

কাকভোরে লখনউ আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৫ ডাক্তার!

Date:

Share post:

উত্তরপ্রদেশের লখনউ আগ্রা এক্সপ্রেসওয়েতে (Lucknow Agra Expressway) নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার ভেঙে দিল গাড়ি। ধাক্কা মারল ট্রাকে। মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু পাঁচ ডাক্তারের। গুরুতর আহত এক চিকিৎসক।

সোফিয়া মেডিক্যাল কলেজের ,(Sophia Medical College) ৬ চিকিৎসক মঙ্গলবার রাতে লখনউতে এক বিয়ে বাড়ি গেছিলেন বলে খবর। বুধবার ভোর সাড়ে তিনটা নাগাদ গাড়ি করে ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান গাড়ি চালক কোন ভাবে ঘুমিয়ে পড়ায় তীব্র গতি নিয়ন্ত্রণ করা যায়নি। ডিভাইডার ভেঙে গাড়ি অন্য লেনে ঢুকে যায়। চিকিৎসাধীন ডাক্তারের অবস্থা আশঙ্কাজনক বলে খবর মিলেছে।

Related articles

কংগ্রেসের সরকার হলে বাদ পড়া ভোটারদের নাম উঠবে: অভিষেকের সুরে প্রতিশ্রুতি রাহুলের!

বাংলার নির্বাচনে অস্তিত্ব রক্ষার লড়াইতে জাতীয় কংগ্রেস। সেখানেও বাংলা শাসকদল তৃণমূল কংগ্রেসের তুলে দেওয়া ইস্যুতে ভরসা করতে হচ্ছে...

অভিষেক-রুজিরা-সহ তৃণমূলের নেতা-মন্ত্রীদের গাড়ি তল্লাশির নির্দেশ কমিশনের, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে সরব তৃণমূল

বাংলায় নির্বাচনের আগে মরিয়া বিজেপি ও তার নিয়ন্ত্রনাধীন এজেন্সি। তাদের অতিসক্রিয়তাই তার প্রমাণ। ভোটের মুখে মুখ্যমন্ত্রী বাদে তৃণমূলের...

“Goodbye my love”, আশাকে ঘিরে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

সুরলোকে পাড়ি দিয়েছেন কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। তাঁর স্মৃতিতে বুঁদ হয়ে আছে শিল্পী জগত থেকে অনুরাগীরা। সোমবার...

IPL: কেকেআরের বিরুদ্ধেই ফিরছেন ধোনি? নাইটদের চিন্তা বাড়াচ্ছেন বরুণ

চিপকে কি ফিরছেন এমএস ধোনি (MS Dhoni)? তামিল নববর্ষের দিন চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) এবং কলকাতা...