Saturday, April 4, 2026

স্বনির্ভরতায় এবার রেকর্ড গড়লেন বঙ্গ-ললনারা

Date:

Share post:

আবারও রেকর্ড গড়ল বাংলা। স্বনির্ভরতায় বাংলার মহিলারা এগিয়ে চলেছে দুর্বার গতিতে। মহিলা পরিচালিত স্বনির্ভর গোষ্ঠীগুলির তৈরি সামগ্রী এবার দ্বিগুণ বিক্রি হল দার্জিলিংয়ের সরস মেলায়। সপ্তম সরস মেলায় প্রায় ৭ কোটি টাকারও সামগ্রী বিক্রি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বাংলার নারীরা হয়ে উঠেছেন স্বনির্ভর। বাংলার হস্তশিল্প পৌঁছে যাচ্ছে বিশ্বের দরবারে।

এবারই প্রথম দার্জিলিংয়ে বসেছিল সরস মেলার আসর। মুখ্যমন্ত্রীর উদ্যোগেই কলকাতা থেকে সরস মেলাকে সরানো হয়েছিল পাহাড়ে। শীতের মরশুমে নভেম্বরে দেশ ও বিদেশের পর্যটকদের আনাগোলা ছিল। বাংলার মহিলাদের হস্তশিল্পকে বিদেশি অভ্যাগতদের সামনে তুলে ধরার লক্ষ্য নিয়েই পাহাড়কে এবার সরস মেলার জন্য বেছে নেন মুখ্যমন্ত্রী. তাঁর এই পরিকল্পনা একশো শতাংশ সফল। সদ্য শেষ হওয়া সরস মেলায় এবার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি হস্তশিল্প সামগ্রী বিক্রি হয়েছে বিগত বছরের দ্বিগুণ। সাড়ে সাত কোটি টাকার সামগ্রী বিক্রি হয়েছে। তার মধ্যে খেলনা, চাবির রিং কেনার চাহিদা ছিল সবচেয়ে বেশি। রাজ্যের পঞ্চায়েত দফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, বিগত বছরগুলিতে রাজ্যে সরস মেলায় বিক্রি হয়ে থাকে আড়াই থেকে তিন কোটি টাকার সামগ্রী। কিন্তু এবার বাংলার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের লক্ষ্মীলাভ হয়েছে পাহাড়ে সরস মেলায় স্টল দিয়ে। পাহাড়ে প্রথমবার মেলাতেই কামাল করে দিয়েছেন বাংলার হস্তশিল্পীরা।

রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এবার শীতকালে রাজ্যে এবং রাজ্যের বাইরেও প্রায় ২০০ মেলায় অংশ নেবেন। এর মধ্যে একাংশের আয়োজিত হবে সরাসরি সরকারি দফতরের পক্ষ থেকে। ভিনরাজ্যে আয়োজিত মেলাগুলির জন্য হস্তশিল্পীদের সমস্তরকম সহায়তা দেবে রাজ্য সরকার। স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের তৈরি সামগ্রীর বিক্রি এবং রোজগার বৃদ্ধিই বাংলার মা-মাটি-মানুষের সরকারের মূল লক্ষ্য।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...