Saturday, March 14, 2026

মানবাধিকার চরম ভাবে লঙ্ঘিত, ব্যর্থ ইউনূস সরকার: চিন্ময় দাসের মুক্তির দাবি জানিয়ে বিবৃতি হাসিনার

Date:

Share post:

বাংলাদেশে মানবাধিকার চরম ভাবে লঙ্ঘিত হচ্ছে। ব্যর্থ ইউনূস সরকার। তাদের শাস্তির দাবি জানিয়ে অশান্ত বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি নিয়ে অন্তরাল থেকে কড়া বার্তা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Shekh Hasina)। দেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হাসিনা অবিলম্বে চিন্ময়কৃষ্ণর মুক্তির দাবি জানান।চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবি জানিয়ে বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী (Shekh Hasina) বলেন, ”ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের একজন শীর্ষ নেতাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে, অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। চট্টগ্রামে মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে। ইতোপূর্বে মসজিদ, মাজার, গির্জা, মঠ এবং আহমাদিয়া সম্প্রদায়ের ঘরবাড়ি আক্রমণ করে ভাঙচুর ও লুটপাট করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। সকল সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”

একই সঙ্গে তাঁর দলের উপর আক্রমণের তীব্র নিন্দা করে হাসিনা বলেন, ”আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী, ছাত্র-জনতা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হত্যা করার পরে চলছে হামলা-মামলা ও গ্রেপ্তারের মাধ্যমমে হয়রানি। আমি এসব নৈরাজ্যরবাদী ক্রিয়াকলাপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

হাসিনার বিবৃতিতে বলেন, ”চট্টগ্রামে আইনজীবী হত্যার তীব্র নিন্দা করছি আমি। এই নৃশংস অপরাধের জন্য দায়ী যাঁরা, তাঁদের চিহ্নিত করে অবিলম্বে শাস্তি দিতে হবে। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে মানবাধিকার চরম ভাবে লঙ্ঘিত হচ্ছে। একজন আইনজীবী তাঁর পেশাগত দায়িত্ব সামলাচ্ছিলেন, তাঁকে যারা পিটিয়ে মারল, তারা সন্ত্রাসবাদীর তুলনায় কিছু কম নয়। তারা যে-ই হোক না কেন, শাস্তি দিতে হবে। ইউনূসের অসাংবিধানিক এই সরকার যদি দোষীদের শাস্তি দিতে ব্যর্থ হয়, তাদের ঘাড়েও মানবাধিকার রক্ষা করতে না পারার দায় বর্তাবে।”

বাংলাদেশের মানুষের উদ্দেশে প্রাক্তন প্রধানমন্ত্রীর বার্তা, ”বাংলাদেশের মানুষের কাছে আর্জি, সন্ত্রাসবাদ এবং উগ্রপন্থার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। সাধারণ মানুষের নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বর্তমান শাসক বেআইনি ভাবে ক্ষমতা দখল করেছে, এবং এখনও পর্যন্ত প্রত্যেকটি ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি থেকে নাগরিক সুরক্ষা, সবেতে ব্যর্থ তারা প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে সাধারণ মানুষের উপ যে দমননীতি প্রয়োগ করা হচ্ছে, তার তীব্র নিন্দা করছি আমি।”








spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...