Wednesday, June 24, 2026

আইপিএল-এ দল পাননি পৃথ্বী, মুখ খুললেন ভারতীয় ব্যাটার

Date:

Share post:

কয়েকদিন ধরেই আলোচনায় কেন্দ্রে তিনি। প্রথম বাদ পড়েছেন ভারতীয় দল থেকে, তারপর ঘোরোয়া ক্রিকেট থেকে আর এবার আইপিএল থেকে। বারবার শিরোনামে তিনি। সে বিতর্ক হোক বা ফিটনেস । বারবার শিরোনামে উঠে এসেছেন তিনি। যার কথা বলা হচ্ছে তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন ক্রিকেটার পৃথ্বী শা। ঘোরোয়া ক্রিকেটে দলে সুযোগ না পেয়েও চুপ ছিলেন পৃথ্বী। তবে আইপিএল-এ দল না পেয়ে একেবারেই ভেঙে গিয়েছেন তিনি। অবশেষে মুখ খোলেন ভারতীয় ব্যাটার।

এদিন একটি সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তায় পৃথ্বী বলেন, “ ওরা আমার অনুসরণকারীদের তালিকায় নেই। কিন্তু তার পরেও আমাকে নিয়ে মশকরা করে। তার মানে ওরা আমার দিকে নজর রাখছে। আমি কী করছি সেই খবর রাখে। আমাকে নিয়ে মশকরা করলে বা মিম বানালে আমিও দেখি। কিছু কিছু বিষয় খুব নিম্নরুচির হয়। আমারও তো কষ্ট হয়। ভাবি আমি কী ভুল করেছি? কেন আমাকে নিয়ে এত মশকরা হচ্ছে? কিন্তু আমি কাউকে বলতে পারি না। রাস্তায় কেউ আমাকে দেখলেই ভাবে আমি অনুশীলন না করে এখানে কী করছি। তারা জানেই না আমি সারা দিনে কী করি। সব কিছু ভেবে নেয়।“

সম্প্রতি পৃথ্বীর একটি নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সেখানে অনেকে মন্তব্য করেছিলেন, এই সব না করে অনুশীলন করলে হয়ত তিনি জাতীয় দলে জায়গা পেতেন। সেই ভিডিও নিয়েও মুখ খুলেছেন পৃথ্বী। এই নিয়ে ভারতীয় ব্যাটার বলেন, “আমার জন্মদিন ছিল। তাই পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিলাম। তাতেও সকলের সমস্যা। আমি শুধু ভাবি, কী এমন ভুল আমি করলাম।“

আরও পড়ুন- উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দাপট লিভারপুলের, রিয়ালকে হারাল ২-০ গোলে , পেনাল্টি নষ্ট এমবাপের


Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...