Friday, April 3, 2026

আগে শোকজের উত্তর দাও: বিধানসভায় হুমায়ুনকে ‘ধমক’ মমতার

Date:

Share post:

”আগে শোকজের উত্তর দাও…” বিধানসভায় (Assembly) মুখ্যমন্ত্রীর কাছে গিয়েই ধমক খেলেন বিধায়ক হুমায়ুন কবীর। শৃঙ্খলাভঙ্গে তিনি যে কড়া অবস্থান নিয়েছেন, তা স্পষ্ট করে দেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে হুমায়ুন কবীরকে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী প্রশ্ন যায়, ”এত কথা কেন বলো? বেশি বলো না?” এর পাশাপাশি নিরাপত্তাতেও কাটছাঁট হয়েছে ভরতপুরের বিধায়কের।

এদিন অধিবেশনের পর দলীয় বিধায়কদের দেখা করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সব বিধায়করা গেলে তাঁদের সঙ্গে এলাকা ভিত্তিক কাজ নিয়ে তাঁদের সঙ্গে কথা বলেন তিনি। তখনই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান ভরতপুরের বিধায়ক। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর ঘরের চৌকাঠে হুমায়ুন পা রেখে ”দিদি, কেমন আছেন” প্রশ্ন শেষ হওয়ার আগেই ক্ষুব্ধ মমতা (Mamata Banerjee) বলেন, ”আগে শোকজের উত্তর দাও”। ধমকে হকচকিয়ে যান হুমায়ুন। কোনও রকমে ”দিদি দিদি” বলে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন। হুমায়নুকে বিরক্ত মমতার প্রশ্ন ”এত কথা কেন বলো? বেশি বলো না”

মঙ্গলবার ভরতপুরের বিধায়ক হুমায়ুন অভিযোগ করেন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) দিল্লিতে বেশি দায়িত্ব দিয়ে রাজ্য থেকে তাঁকে বিচ্ছিন্ন করা হয়েছে। সেই সঙ্গে দলের সদস্যদের নাম না করে সমালোচনা করেন তিনি। তাঁর দাবি তৃণমূল (TMC) সুপ্রিমোকে কোনও কোনও নেতৃত্ব ভুল পথে মন্ত্রণা দিচ্ছেন। এর পরে বুধবারই বিধানসভার শৃঙ্খলারক্ষা কমিটির তরফে দল বিরোধী কার্যকলাপের অভিযোগ এনে হুমায়ুনকে শোকজ করার সিদ্ধান্ত নেওয়া হয়।








Related articles

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...