Wednesday, June 24, 2026

জোটবদ্ধ I.N.D.I.A.-র ছবি: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে হেমন্তের শপথ-মঞ্চে মমতা-রাহুল-কেজরিওয়াল

Date:

Share post:

চতুর্থবারের জন্য ঝাড়খণ্ডের (Jharkhand) মুখ্যমন্ত্রী হলেন হেমন্ত সোরেন। আর বৃহস্পতিবার, রাঁচিতে সেই শপথ অনুষ্ঠানে জোটবদ্ধ I.N.D.I.A.-র ছবি দেখল দেশ। কেন্দ্রের মোদি সরকারের রাজনৈতিক ষড়যন্ত্রে হারিয়ে ক্ষমতায় ফিরলেন হেমন্ত। মোরাবাদী ময়দানের অনুষ্ঠানে ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), লোকসভার বিরোধীদল নেতা রাহুল গান্ধি (Rahul Gandhi)-সহ জোটের মহারথীরা। হেমেন্তকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল সন্তোষকুমার গাঙ্গোয়ার।

সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে মহারাষ্ট্র, হরিয়ানা- কোথাও সুবিধা করতে পারেন I.N.D.I.A.। এর জন্য কংগ্রেসকেই নিশানা করেছে তৃণমূল-সহ অন্যান্য জোটসঙ্গীরা। মহারাষ্ট্রে মহা বিকাশ আঘাড়ি মহাজুটিকে কংগ্রেস জোর টক্কর দেবে বলে আশা ছিল। কিন্তু উদ্ধব ঠাকরে শিবাসেনাকে সুবিধা দিতে পারেনি হাত শিবির। একমাত্র মুখ রেখেছেন হেমন্ত সোরেন। বারহায়িত বিধানসভা কেন্দ্রে ৩৯৭৯১ জেতেন জেএমএম নেতা। তাঁর শপথগ্রহণের অনুষ্ঠানে মঞ্চে জোটের নক্ষত্ররা। চাঁদের হাটে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও ছিলেন রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান, আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল, সাংসদ রাঘব চাড্ডা, সমাজবাদী পার্টি অখিলেশ যাদব, সিপিআইএমএল (লিবারেশন) নেতা দীপঙ্কর ভট্টাচার্য-সহ বিরোধী জোটের শীর্ষ নেতৃত্ব। ছিলেন হেমন্তের বাবা তথা ঝাড়খণ্ডের (Jharkhand) প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেনও।

জমি দুর্নীতি মামলায় আর্থিক তছরুপের মামলায় ৩১ জানুয়ারি গ্রেফতার হন হেমন্ত সোরেন। তার আগেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন তিনি। জেএমএমের চম্পাই সোরেন মুখ্যমন্ত্রী পদে বসেন। প্রায় পাঁচ মাস জেলে থাকার পর ২৮ জুন ঝাড়খণ্ড হাই কোর্ট জামিন দেয় হেমন্তকে। এর পরই চম্পাই ইস্তফা দিলে মুখ্যমন্ত্রীর কুরসিতে বসেন তিনি। এবার নির্বাচনে জিতে স্বমহিমা মসনদে ফিরলেন হেমন্ত। আর কেন্দ্রে মোদি সরকারের ষড়যন্ত্রকে হারিয়ে তাঁর কামব্যাকে পাশে ছিল I.N.D.I.A.। এদিনের শপথ-মঞ্চে সেই ঐক্যবন্ধ বিজেপি-বিরোধী জোটের ছবিই দেখা গেল।








Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...