Tuesday, June 23, 2026

নিষিদ্ধ হবে ইসকন? আজ সিদ্ধান্ত নেবে বাংলাদেশ হাইকোর্ট

Date:

Share post:

বাংলাদেশে ইসকনের (ISKON in Bangladesh)ভবিষ্যৎ কী , সিদ্ধান্ত হবে আজ। একদিকে ধর্মগুরু কারাগারে, অন্যদিকে আইনজীবীর রহস্যমৃত্যু ঘিরে ধুন্ধুমার কাণ্ড, আর এই দুইয়ের মাঝেই ইসকন-কে(ISKON ) বাংলাদেশে নিষিদ্ধ করার আর্জি জানিয়ে সে দেশের হাই কোর্টে মামলা হয়েছে। সরকারপক্ষের বক্তব্য শোনার পরই আজ রায় ঘোষণা করবে আদালত। কট্টর মৌলবাদী তকমা দিয়ে সনাতনী সংগঠনকে বন্ধ করার চেষ্টার বিরোধিতায় ভারতকে পাশে চাইছেন বাংলাদেশের হিন্দু সন্ন্যাসীরা।

মঙ্গলবার চট্টগ্রাম আদালতে গন্ডগোলের মধ্যে এক আইনজীবী খুন হন। সেই হত্যাকাণ্ড ইসকন-এর সমর্থকেরা ঘটিয়েছে, প্রচার করে বিভিন্ন জায়গায় তাদের মন্দির ও সমর্থকদের উপরে হামলা চালানোর অভিযোগ উঠেছে। বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়। এই ধর্মগুরুর জামিনের আর্জি নাকচ করে তাঁকে জেল হাজতে পাঠালে আদালতে উপস্থিত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বিক্ষোভ শুরু করেন। পাল্টা জবাব দেয় পুলিশ, চলে লাঠিচার্জ। সব মিলিয়ে অগ্নিগর্ভ অবস্থার সৃষ্টি হয়। এরপর বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধের দাবিতে পিটিশন দাখিল হয়েছে আদালতে। তাহলে কি মৌলবাদী তকমা দিয়ে পদ্মাপাড়ে নিষিদ্ধ হতে চলেছে প্রভুপাদের সংগঠন, নজর থাকবে এই খবরে।

Related articles

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীনাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...

নিজের জবাবি ভাষণের মধ্যেই কুণালকে বলতে দিলেন মুখ্যমন্ত্রী, কী আশ্বাস শুভেন্দুর!

বিধানসভায় নিজের জবাবি ভাষণের মধ্যেই বিরোধীদলের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বলতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...