Tuesday, March 31, 2026

সোমে বিধানসভায় ৬ বিধায়ককে শপথ পাঠ আনন্দ বোসের, রাজ্যপাল-মুখ্যমন্ত্রী সাক্ষাতের সম্ভাবনা

Date:

Share post:

নবনির্বাচিত ৬ বিধায়কের শপথ গ্রহণে নিয়ে রাজ্যের সঙ্গে আর জটিলতায় গেল না রাজভবন। সূত্রের খবর, সোমবার বিধানসভায় গিয়ে নতুন ৬ বিধায়ককে শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (CV Ananda Bose)। এ বিষয়ে তিনি নিজেই আগ্রহ প্রকাশ করেছেন বলে খবর। ওইদিন বিধানসভায় (Assembly) উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Bandopadhyay)। সেক্ষেত্রে দীর্ঘদিন পরে দুজনে মুখোমুখি হবেন।

রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে। ফলপ্রকাশের পর দেখা যায়, ছটিতেই জিতেছেন তৃণমূল প্রার্থীরা। বিধানসভায় শপথগ্রহণের পর তাঁরা নিজ নিজ এলাকায় কাজ শুরু করতে পারবেন। চলতি শীতকালীন অধিবেশনেই তাঁদের শপথপর্ব মিটতে পারে, এই সম্ভাবনা ছিলই। তবে সংশয় ছিল কে তাঁদের শপথ পড়াবেন, রাজ্যপাল নাকি বিধানসভার স্পিকার, তা নিয়ে। কারণ, অতীতে বিধায়কদের শপথ নিয়ে রাজভবন-বিধানসভার মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল। তবে এবার সেসব মিটেছে। সূত্রের খবর, এবার রাজ্যপাল নিজেই বিধানসভায় এসে শপথ পড়াতে আগ্রহ প্রকাশ করেছেন।  আগামী সোমবার অর্থাৎ ২ ডিসেম্বর বেলা ১১টা নাগাদ ছয় বিধায়কের শপথ হবে।

২৩ নভেম্বর ৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল প্রকাশ হয়েছে। ৬টি আসনেই বিপুল ভোটে জয়লাভ করেছেন শাসকদলের প্রার্থীরা। এরপরেই বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় শপথের বিষয়টি নিয়ে রাজভবনে চিঠি পাঠান। শুক্রবার রাজভবনের তরফে ইতিবাচক সাড়া মিলেছে। সাধারণত এসব ক্ষেত্রে স্পিকারের উপরই শপথের দায়িত্ব দেন রাজ্যপাল (CV Ananda Bose)। আগে এই পরিস্থিতিতে একবার ডেপুটি স্পিকারকে এই দায়িত্ব দিয়েছিলেন আনন্দ বোস। যদিও স্পিকারের উপস্থিতিতে সেটা করতে চাননি তিনি। বিমান বন্দ্যোপাধ্যায়ই বিধায়কদের শপথ বাক্য পাঠ করান। এই নিয়ে রাজ্য-রাজভবনের সম্পর্ক যথেষ্ট তিক্ত হয়েছে।

এবার রাজ্যের সঙ্গে দ্বন্দ্ব মেটাতে চায় রাজভবন। খোদ রাজ্যপাল বিধানসভায় গিয়ে নবনির্বাচিত বিধায়কদের শপথবাক্য পাঠ করানোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। ২ ডিসেম্বর বিধানসভায় উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রীও। সেক্ষেত্রে ফের রাজ্যপাল-মুখ্যমন্ত্রী মুখোমুখি হবেন।








Related articles

বহিরাগত দিয়ে বাংলার ভোট দখলের ছক বিজেপির! তীব্র আক্রমণ মমতার, ফের জ্ঞানেশ কুমারকে কড়া চিঠি

বাইরে থেকে লোক এনে বাংলায় ভোট দখল চাইছে বিজেপি। তাতে মদত দিচ্ছে নির্বাচন কমিশন। এই অভিযোগ তুলে সোমবার,...

তারকার অভাব, তৃণমূলের ‘প্রাক্তনী’ লিয়েন্ডারকে দলে টানল বিজেপি

বাংলায় ভোটের আগে বিজেপির (BJP) চমকের রাজনীতি অব্যাহত। এবার যোগ দিলেন তৃণমূলের নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার পেজ(Leander Paes)।মঙ্গলবার নয়া...

বিধানসভা ভোটের আগে প্রশাসনিক রদবদল, কমিশনের বিরুদ্ধে মামলা খারিজ কলকাতা হাইকোর্টে  

বাংলায় নির্বাচনের (WB Assembly Election) দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই প্রশাসনিক স্তরে ইচ্ছে মতো একের পর এক রদবদল...

বিহারে মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত ৮ মহিলা, জখম বহু

বিহারের নালন্দায়( Nalanda Shitala Temple) শীতলা মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৮ পুণ্যার্থীর। মঙ্গলবারের এই ঘটনায় গুরুতর জখম...