Friday, April 3, 2026

পনজি স্কিমের পর্দা ফাঁস, মোদির রাজ্যে বিজেপি নেতার ৬০০০ কোটির দুর্নীতি!

Date:

Share post:

বিরোধীদের দিকে আঙুল তোলা বিজেপির রাজ্যেই ফের প্রকাশ্য আকাশ ছোঁয়া। মোদিরাজ্যেই ধরা পড়ল ৬০০০ কোটি টাকারও বেশি পনজি স্কিম বা ভুয়ো বিনিয়োগ প্রকল্প। প্রতারণা করার এই বিশাল ফাঁদ পাতার নেপথ্যে আসল মাথা বিজেপিরই (BJP) এক নেতা। বেগতিক দেখে তিনি এখন বেপাত্তা। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) নিজের রাজ্যে তাঁরই দলের নেতার এমন ভয়ঙ্কর দুর্নীতি রীতিমতো চাঞ্চল্য ফেলে দিয়েছে রাজনৈতিক মহলে।

নিজেদের অনৈতিক কাজ ধামা চাপা দিতে কথায়-কথায় বিরোধীদের বিরুদ্ধে দুর্নীতির আওয়াজ তোলে বিজেপি (BJP)। মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা করে বিরোধীদলের নেতাদের। এবারে মোদিরাজ্যেই ফাঁস হয়ে গেল বিজেপি নেতার কুকীর্তি। ধরা পড়ল ৬০০০ কোটি টাকারও বেশি পনজি স্কিম বা ভুয়ো বিনিয়োগ প্রকল্প। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, উত্তর গুজরাটের সবরকান্থা জেলা থেকেই সারারাজ্যে এবং তার বাইরের বিভিন্ন এলাকায় অপারেট করা হত এই লোকঠকানো ব্যবসা। এর পর্দাফাঁস করে দেয় CID।

শুধু পর্দাফাঁস করে দিল বললে কম বলা হয়, বেআব্রু করে দিল মোদির নিজের রাজ্যে তাঁর দল বিজেপির আসল চেহারাটাও। স্পষ্ট হয়ে গেল, কেন্দ্রে এবং রাজ্যে দীর্ঘদিন ধরে শাসন-ক্ষমতায় থাকার সুযোগ নিয়ে কেমন করে আমজনতাকে ঠকিয়ে চলেছে বিজেপির একশ্রেণির নেতা-কর্মী। তদন্তের যতই গভীরে ঢুকছে সিআইডি ততই উঠে আসছে গেরুয়া শিবিরের দুর্নীতির ছবি।








Related articles

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...