Tuesday, June 23, 2026

নিউ মার্কেট থেকে তিনদিনের মধ্যে পুজোয় বসা হকারদের সরে যাওয়ার নির্দেশ

Date:

Share post:

নিউ মার্কেটের রাস্তায় বসা হকারদের তিনদিনের মধ্যে সরতে হবে। বৃহস্পতিবার কলকাতায় হকার নিয়ন্ত্রণের জন্য গঠিত টাউন ভেন্ডিং কমিটির (টিভিসি) বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ব্যবস্থা নেওয়ার জন্য নিউ মার্কেট থানার ওসি-র কাছে অনুরোধ জানিয়েছেন বৈঠকে অংশগ্রহনকারী বিভিন্ন হকার সংগঠনের প্রতিনিধিরা।

এই সিদ্ধান্তের বিষয়টি মেনে নিয়েছেন টিভিসি–র শীর্ষ প্রতিনিধি, তথা কলকাতা পুরসভার উদ্যান বিভাগের মেয়র পারিষদ দেবাশিস কুমার। তিনি জানিয়েছেন, বৈঠকে সমীক্ষায় শনাক্ত হওয়া ৫৪ হাজার হকারকে ৩ মাসের মধ্যে পরিচয়পত্র এবং ভেন্ডিং সার্টিফিকেট দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পুজোর সময় রাস্তায় বসা হকারদের সরানো নিয়ে আলোচনা হয়ছে পুলিশের সঙ্গে।

হকার সংগ্রাম কমিটির নেতা শক্তিমান ঘোষ জানান, পুজোর আগে অভিযান করে নিউ মার্কেটের রাস্তা যেরকম করা হয়েছিল সেই জায়গায় ফিরিয়ে আনতে হবে। পুজোর জন্য ছাড় পেয়ে কিছু হকার রাস্তায় বসেছিলেন। তাঁদের উঠে যাওয়ার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

হকার সংগঠন, হকার্স জয়েন্ট অ্যাকশন কমিটির নেতা অসিত সাহা বলেন, পুজোর আগে অনেক কষ্ট করে নিউ মার্কেটের হকার নিয়ন্ত্রণ করা হয়েছিল। পুজোয় ছাড় পেয়ে অনেকে ফের রাস্তায় বসেছেন। আমরা পুলিশকে বলেছি, আইন মেনে হকিং করার ব্যবস্থা করতে।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীনাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...

নিজের জবাবি ভাষণের মধ্যেই কুণালকে বলতে দিলেন মুখ্যমন্ত্রী, কী আশ্বাস শুভেন্দুর!

বিধানসভায় নিজের জবাবি ভাষণের মধ্যেই বিরোধীদলের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বলতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...