Saturday, March 14, 2026

কেন্দ্র ১০০ দিনের কাজ-আবাস যোজনার টাকা আটকে রেখেছে, বিধানসভায় সরব পঞ্চায়েতমন্ত্রী

Date:

Share post:

২০২১ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে ক্ষমতা দখলের স্বপ্নভঙ্গের জ্বালা মেটাতে কেন্দ্রের বিজেপি সরকার ১০০ দিনের কাজ ও আবাস যোজনা টাকা আটকে রেখেছে। কেন্দ্রীয় প্রকল্পে বরাদ্দ বন্ধ হয়ে যাওয়ার জন্য বিরোধীরা টাকা নয়ছয়, ইউটিলাইজেশন সার্টিফিকেট না দেওয়ার মতো যে সব ওজর তুলছেন তা সত্যি নয়। বিধানসভায় তথ্য ও পরিসংখ্যান তুলে ধরে নিজের দাবিকে জোরালো ভাবে পেশ করেছেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী প্রদীপ মজুমদার।

শুক্রবার বিধানসভায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজ্যকে আর্থিকভাবে বঞ্চনার অভিযোগ তুলে একটি প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেন পঞ্চায়েত মন্ত্রী। তিনি সেখানে প্রশ্ন তোলেন, ২০১৫-১৬ থেকে ১৮-১৯ অর্থবছর পর্যন্ত টানা চারবার কেন্দ্রীয় সরকারের কাছ থেকেই ১০০ দিনের কাজে সেরা রাজ্যের তকমা পেয়েছে পশ্চিমবঙ্গ। আবাস প্রকল্পেও রাজ্য সরকারের পাঠানো নথিপত্র গ্রহণ করে ১১ লক্ষ বাড়ি তৈরির অনুমোদন দেওয়া হয়েছিল। অথচ ২০২১ সালের বিধানসভা ভোটের পর থেকেই এই দুই প্রকল্পে অর্থ সাহায্য বন্ধ করে দিয়েছে কেন্দ্র।তিনি অভিযোগ করেন, ২০২১ এ ২০০ পারের স্বপ্ন চূর্ণ হতেই গরীব মানুষের পেটে লাথি মারছে কেন্দ্রীয় সরকার। প্রস্তাবে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় গৃহীত কেন্দ্রীয় প্রকল্পসহ রাজ্যের বিভিন্ন প্রকল্পে, বিশেষ করে আবাস যোজনা প্রকল্পে কেন্দ্রীয় সরকার প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করছে না। আলোচনা শেষে প্রস্তাবটি ধ্বনি ভোটে সভায় গৃহীত হয়।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

spot_img

Related articles

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...