Wednesday, June 24, 2026

অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে নামার স্বস্তির খবর ভারতীয় শিবিরে, অনুশীলনে ফিরলেন টিম ইন্ডিয়ার এই ক্রিকেটার

Date:

Share post:

পার্থ টেস্টে দাপুটে জয় পায় টিম ইন্ডিয়া। তবে প্রথম ছিলেন না ভারতের তারকা ক্রিকেটার শুভমন গিল। ৬ ডিসেম্বর অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট । দিন রাতের টেস্টের আগে খুশির খবর ভারতীয় শিবিরে। পিঙ্ক বল টেস্টের আগে অনুশীলনে ফিরলেন শুভমন। ফলে দ্বিতীয় টেস্টে গিলের খেলার সম্ভাবনা আরও বাড়ল বলে মনে করা হচ্ছে। শুক্রবার সকালে ভারতীয় দলের নেটে ব্যাট হাতে নেমে পড়তে দেখা গেল গিলকে।

পারথ টেস্টের আগে স্লিপে ফিল্ডিং করার সময় চোট পাওয়ায় প্রথম ম্যাচে নামতে পারেননি গিল। তবে দ্বিতীয় টেস্টের আগে সময় থাকায় ভারতীয় দল আশাবাদী ছিল, দিন রাতের টেস্টের আগে ফিরবেন তিনি। সাংবাদিক সম্মেলনেও আশার কথা জানিয়েছিলেন বোলিং কোচ মর্নি মর্কেল। মাঝে যদিও খবর রটে গিয়েছিল, গিলের আঙুলের চোট সারতে নাকি বেশি সময় লাগছে। তাই অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টেও সম্ভবত নামতে পারবেন না শুভমান। তবে সে সব আশঙ্কাকে তুড়ি মেরে ব্যাট হাতে তাঁকে দেখা গেল এদিন।

ব্যাটে-বলে দারুণ হিট করার পাশাপাশি বেশ ভালোভাবে বল ছেড়েছেন। যা দেখে অনেকটাই স্বস্তিতে টিম ম্যানেজমেন্ট। ৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্ট। তার আগে শনিবার থেকে ক্যানবেরায় একটি প্র্যাক্টিস ম্যাচও খেলবে ভারত। সেই অনুশীলন ম্যাচে গিল নামবেন কিনা, সেই নিয়ে অবশ্য এখনও কিছু জানা যায়নি। গিল অ্যাডিলেড টেস্টে খেলবেন কিনা, সরকারিভাবে সেই নিয়েও কিছু জানানো হয়নি টিম ম্যানেজমেন্টের তরফে।

অন্যদিকে প্রথম টেস্টে না খেললেও দ্বিতীয় টেস্টের আগে অনুশীলনে রোহিত শর্মা। নেটে যথেষ্ট ভাল ছন্দে দেখা যায় তাঁকে। রোহিত ফিরে এলে বদলে যাবে ভারতীয় দল। ওপেন করতে নামবেন রোহিত ও জয়সওয়াল। সেক্ষেত্রে কেএল রাহুলকে পরের দিকে নামতে হবে। বাদ পড়বেন দেবদত্ত পাডিক্কল। তাঁর জায়াগায় দলে আসবেন গিল।

আরও পড়ুন- ফের ক্রিকেট মাঠে ম.র্মান্তিক দু.র্ঘটনা, হৃ.দরোগে আক্রান্ত হয়ে প্রা.ণ গেল ৩৫ বছরের ইমরানের


Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...