Saturday, April 4, 2026

চিকিৎসকদের সঙ্গে সমন্বয়ে শনিবার আমতলায় ‘ডক্টর্স সামিট ২০২৪’, প্রধান বক্তা অভিষেক

Date:

Share post:

সাম্প্রতিক ঘটনায় চিকিৎসকদের সঙ্গে কিছুটা দূরত্ব তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে ‘সমন্বয়’ বৈঠকে বসছেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শনিবার আমতলায় আয়োজিত হচ্ছে ‘ডক্টর্স সামিট ২০২৪’। রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রের একাধিক বিষয় নিয়ে সমন্বয় সভা থেকে কথা বলবেন ডায়মন্ড হারবারের সাংসদ। 

নিজের লোকসভা এলাকা বরাবরই অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখেন অভিষেক। কোভিড থেকে আমফান, যশ- সব সময় সাংসদকে সক্রিয়ভাবে পাশে পান ডায়মন্ড হারবারের মানুষ। চিকিৎসকদের আন্দোলনের পর এই প্রথম প্রায় হাজার চিকিৎসকের মুখোমুখি হবেন অভিষেক। স্বাস্থ্যক্ষেত্রের একাধিক বিষয় নিয়ে সমন্বয় সভা থেকে কথা বলবেন অভিষেক। শনিবার, প্রতিটি মেডিক্যাল কলেজ থেকে আমতলায় বাসে যাবেন চিকিৎসকরা। হাওড়া-শিয়ালদহ স্টেশন থেকেও বাস ছাড়বে। আমন্ত্রিত চিকিৎসকদের জন্য আলাদা প্রবেশপত্র থাকছে। মডার্ন মেডিসিন, আয়ুষ মিলিয়ে বাংলার প্রায় হাজার চিকিৎসকের সভায় যোগদানের সম্ভাবনা।

আগামী বছর থেকে ডায়মন্ড হারবারের ৭টি বিধানসভায় চিকিৎসা শিবিরের আয়োজন করা হবে। প্রতিটি বিধানসভায় ১০ দিন ধরে স্বাস্থ্য শিবিরের করা পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ৭দিন থারবেন জেনারেল মেডিসিনের চিকিৎসকরা। তিনদিন থাকতে পারেন সুপার স্পেশালিটি বিভাগের চিকিৎসকেরা। স্বাস্থ্য শিবিরের মাধ্যমে ‘চলমান-হাসপাতাল’ পরিষেবা পরিকল্পনা রয়েছে। পাশাপাশি রক্ত পরীক্ষা, পোর্টেবল ইসিজি পরিষেবা দেওয়ার ভাবনা আছে।

কোভিডের সময় ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের (Abhishek Banerjee) উদ্যোগে ‘ডক্টর্স অন হুইলস’ কর্মসূচি পালিত হয়। রাজনৈতিক মহলের মতে, স্বাস্থ্য় ব্যবস্থায় অভিষেকের ‘ডায়মন্ড হারবার’ মডেল আরও একবার নজর কাড়বে।








Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...