Wednesday, April 8, 2026

তদন্ত সহজে শেষ হওয়ার নয়: সিবিআই মামলায় সুপ্রিম কোর্টে জামিন কুন্তলের

Date:

Share post:

সুপ্রিম কোর্টে (Supreme Court) জামিন পেলেন নিয়োগ মামলায় অভিযুক্ত কুন্তল ঘোষ Kuntal Ghosh)। দীর্ঘমেয়াদী সিবিআই (CBI) তদন্ত বলে উল্লেখ করে জামিন মঞ্জুর শীর্ষ আদালতের। এক সপ্তাহ আগেই ইডি-র (ED) তদন্তে জামিন পেয়েছিলেন কুন্তল। এই জামিনে জেলমুক্তির পথে কুন্তল। শুক্রবার এই রায় জানান সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার ডিভিশন বেঞ্চ।

শুক্রবার শর্তসাপেক্ষে কুন্তলের জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট। নিয়োগ মামলার তদন্ত শীঘ্র শেষ হবে না। ফলে জামিনের আবেদনকারী কুন্তলকে অনির্দিষ্টকালের জন্য জেলে রেখে দেওয়া অপরাধের বিচারের ক্ষেত্রে একটি সুপ্রতিষ্ঠিত বিচার ব্যবস্থার উপরে নির্ভরযোগ্যতা দান করে না, পর্যবেক্ষণ বেঞ্চের। জামিন মঞ্জুর করতে সুপ্রিম কোর্টের শর্ত কুন্তলকে জমা রাখতে হবে তাঁর পাসপোর্ট (passport)। সেই সঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংবাদ মাধ্যমে মামলা নিয়ে কোনও মন্তব্য করতে পারবেন না, কোনও সরকারি পদে যোগ দিতে পারবেন না।

গত সপ্তাহে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) ইডি-র মামলায় জামিন পেয়েছেন কুন্তল। শুক্রবার কুন্তলের জামিনের আবেদন করে আইনজীবী দাবি করেন ১৯ মাস জেলবন্দী কুন্তল। এই মামলার তিনজন ইতিমধ্যেই জামিন পেয়েছেন। পর্যবেক্ষণে শীর্ষ আদালত জানায়, তদন্তের জন্য সিবিআই-কে (CBI) সময় দিতেই হবে। সিবিআই ১৮৩ জন সাক্ষীকে উপস্থাপনের আবেদন জানিয়েছিল। সেই প্রক্রিয়া শেষ হয়নি। তাই এত দীর্ঘ সময় জেলবন্দী রাখা আইনানুগ নয় পর্যবেক্ষণ করেই জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট।

Related articles

ইমপিচমেন্ট বিজ্ঞপ্তি খারিজ গণতন্ত্রের উপরই প্রশ্ন: জ্ঞানেশ-ইস্যুতে একজোট I.N.D.I.A.

সংসদের দুই কক্ষে যে প্রক্রিয়ায় খারিজ করে দেওয়া হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (CEC Gyanesh Kumar) বিরুদ্ধে...

ভোটার তালিকায় কোপ: বাংলাজুড়ে নাগরিকত্ব লুঠের নীল নকশা রুখতে সরব গণমঞ্চ 

গণতান্ত্রিক লড়াইয়ে হার নিশ্চিত জেনেই কি এখন ভোটার তালিকায় কারচুপি করে জিততে চাইছে বিজেপি? বুধবার কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক...

বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন: তারকা প্রচারক তালিকা প্রকাশ তৃণমূলের

দ্বিতীয় দফার ৪০ জন তারকা প্রচারকদের (star campaigner) নামের তালিকা প্রকাশ করল দল। চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের...

বদমেজাজি জ্ঞানেশ! বৈঠকে বাদানুবাদ, ‘অপমান’ পর্যবেক্ষককে

জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকদের প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণ কতটা খারাপ তা স্পষ্ট করে দিয়েছিলেন...