Friday, April 3, 2026

পদতলে ভারতের জাতীয় পতাকা! বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের ঘটনায় গর্জে উঠলেন সৃজিত-জিতু-তসলিমা

Date:

Share post:

ভারতের মান মর্যাদার প্রতীককে পদতলে রেখে বিকৃত সুখ খুঁজতে চাইছে বাংলাদেশ (Bangladesh)? প্রতিবেশী রাষ্ট্রের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (BEUT) ভারতের জাতীয় পতাকার অবমাননার ছবি দেখে এমন কথাই বলছেন সে দেশের লেখিকা তসলিমা নাসরিন (Taslima Nasrin)। বাংলাদেশের আপদে বিপদে পাশে থাকা দেশের জাতীয় পতাকাকে (Indian National Flag) পায়ে মাড়িয়ে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে প্রবেশ করছেন পড়ুয়ারা! ছবি প্রকাশ্যে আসতেই ঝাঁঝালো প্রতিবাদে সরব এপার বাংলা। গর্জে উঠলেন সৃজিত মুখোপাধ্যায়, জীতু কমলরা (Srijit Mukherji, Jeetu Kamal)।

বাংলাদেশে আক্রান্ত হিন্দুরা। ওপার বাংলার উত্তপ্ত পরিবেশে প্রথম থেকেই ইউনুস সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন তসলিমা। তাঁর কথায়, কোনও সুস্থ মস্তিষ্কের মানুষ বিশ্বের কোনও দেশের পতাকাকেই অবমাননা করতে পারে না। বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেধাবীরা ভারতে পতাকাকে (Indian Flag) পায়ে মাড়িয়ে যে সুখ পাচ্ছে সেটা আসলে বিকৃত। বাংলাদেশ অসুস্থ অশিক্ষিত অপ্রকৃতস্থ লোকের দেশ হয়ে উঠছে বলেও জানিয়েছেন লেখিকা। সমাজমাধ্যমে তুমুল ভাইরাল হওয়া ছবিটি ঢাকার বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (BEUT)। সেখানে দেখা গেছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মাটিতে রাখা হয়েছে ভারতের পতাকা। যার উপর দিয়ে নির্দ্ধিধায় হেঁটে চলেছে সেখানকার পড়ুয়ারা। সেই ছবি শেয়ার করে জাতীয় পুরস্কার প্রাপ্তি পরিচালক সৃজিত মুখোপাধ্যায় লেখেন, ‘ধৈর্যের বাঁধ ভেঙেছে।’ লম্বা পোস্ট করেছেন ‘অপরাজিত’ অভিনেতা জিতু কমল। লিখেছেন, ‘এ কী রূপ তোমার! কার সম্বন্ধে এতকাল শুনে এসেছি। কাকে নিয়ে ভেবেছি,আনন্দ পেয়েছি! ভাবতাম, আমার পাশেই আমার বাড়ি। যার জাতীয় সংগীত হাঁ করে শুনি। ক্রিকেট মাঠে নিজের দেশ কোন টুর্নামেন্ট থেকে ছিটকে গেলে, পরবর্তীতে মন থেকে তোমাদের সাপোর্ট করে এসেছি। আর আজ কী রূপ তুমি দেখাচ্ছ!’ এর পাশাপাশি অভিনেতার সংযোজন কূটনীতি রাজনীতি বিশ্বব্যাপী চললেও, এই ফাঁদে পা দেবার বাংলাদেশের মানুষের উচিত হয়নি। সাবধান বাণী দিয়ে জিতু এও লেখেন যে, এইভাবে চলতে থাকলে দেড়শো কোটির ভারত আর সহ্য করবে না।

বাংলাদেশের সংখ্যালঘু মুখ সন্ন্যাসী চিন্ময় প্রভুকে গ্রেফতার করার পর থেকেই বাংলাদেশের অশান্তির ছবিটা জোরালো হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শুরু করে মন্দিরে আক্রান্ত হিন্দুরা। তার মাঝেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রবেশপথে জাতীয় পতাকা রাখা এবং তা মাড়িয়ে পড়ুয়াদের ক্যাম্পাসে যাওয়ার ছবি দেখে গর্জে উঠেছেন টলিউড তারকারা।


Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...