Tuesday, June 23, 2026

দলবদল নিয়ে বড় পদক্ষেপ ফিফার, আনোয়ার ইস্যুতে স্বস্তিতে ইস্টবেঙ্গল

Date:

Share post:

গতকাল আইএসএল-এ প্রথম জয় পেয়েছে ইস্টবেঙ্গল । আর তার পরেরদিনই ডিফেন্ডার আনোয়ার আলি ইস্যুতে স্বস্তিতে লাল-হলুদ ক্লাব। সম্প্রতি দলবদলের নিয়মে বড়সড় পদক্ষেপ আনতে চলেছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা। সম্প্রতি তাদের যে নির্দেশিকা প্রকাশিত হয়েছে, সেখানে দলবদল সম্পর্কিত বিবাদের প্লেয়ার স্ট্যাটাস কমিটির সিদ্ধান্তে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। আর সেই সুবাদেই আনোয়ার ইস্যুতে স্বস্তি ইস্টবেঙ্গল।

এ মরশুমেই ইস্টবেঙ্গলে সই করেন ভারতীয় দলের তারকা ডিফেন্ডার আনোয়ার আলি। তাঁর ট্রান্সফার নিয়ে ভারতীয় ফুটবলে শোরগোল পড়ে যায়। মোহনবাগান দাবি করে, আনোয়ার তাদের প্লেয়ার। ইস্টবেঙ্গলও একই দাবিতে অনড় থাকে। বিষয়টি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্লেয়ার স্টেটাস কমিটি কাছে যায়। তবে এর মধ্যে ফিফার নতুন সিদ্ধান্তে আপাতত স্বস্তিতে ইস্টবেঙ্গল।

আনোয়ার আলিকে প্রাথমিক ভাবে নির্বাসিত এবং জরিমানা করা হলেও পরে তাতে স্থগিতাদেশ দেয় দিল্লি হাইকোর্ট। এখনও তাঁকে নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি। এতে অবশ্য খেলতে বাধা নেই আনোয়ারের। ইস্টবেঙ্গল জার্সিতে নিয়মিত খেলছেন লাল-হলুদ ডিফেন্ডার। এরই মাঝে আনোয়ার আলি ইস্যুতে বিরাট স্বস্তি ইস্টবেঙ্গলের।

ফুটবলারদের ট্রান্সফার ও স্ট্যাটাস সংক্রান্ত বিষয়ের নিয়মে পরিবর্তন আনতে চলেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। বর্তমানে সারা বিশ্বে চলা ফুটবলারদের ট্রান্সফার সংক্রান্ত যাবতীয় মামলায় স্থগিতাদেশ দিয়েছে ফিফা। ফলে আনোয়ার আলিকে নিয়ে আপাতত কোনও সিদ্ধান্ত নিতে পারবে না সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটি। এর জেরে হাঁফ ছেড়ে বাঁচলেন ইস্টবেঙ্গল সমর্থকরা।

এই নিয়ে মুখ খুলেছেন রঞ্জিত বাজাজ । তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, “ আনোয়ার আলির ভক্ত ও নিন্দুকদের জন্য দারুণ খবর। ফিফা জানিয়ে দিয়েছে, তারা দলবদলের নিয়ম বদলাতে চলেছে। আনোয়ার আলির বিষয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন আর কোনও সিদ্ধান্ত নিতে পারবে না। অন্তত যতক্ষণ না পরবর্তী নির্দেশিকা আসছে।“

প্রথম দিকে ইস্টবেঙ্গলে ধাতস্থ হতে অনেকটা সময় নেওয়া আনোয়ার এখন লাল-হলুদ ডিফেন্সের অন্যতম সেরা স্তম্ভ। দারুণ ছন্দে এই ডিফেন্ডার। শুধু তাই নয়, গোল করার ক্ষেত্রেও অনেক সময় বড় ভূমিকা নিচ্ছেন এই তারকা।

আরও পড়ুন- বৃষ্টির কারণে দ্বিতীয় টেস্টের আগে অনুশীলনে ধাক্কা ভারতীয় দলের

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...