Tuesday, June 23, 2026

বয়স ১০৩! খুনে অভিযুক্তকে প্যারোলে মুক্তি সুপ্রিম কোর্টের

Date:

Share post:

একশো পেরোনো বৃদ্ধের খুনের যাবজ্জীবন সাজার মেয়াদ কমানোর আবেদনে তাকে প্যারোলে (Parole) মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। রাজ্য সরকারের তরফে জানানো হয় এপ্রিল মাসে ১০৪ বছরে পড়বেন অভিযুক্ত। এরপরই মালদহের (Maldah) বাসিন্দা রসিক চন্দ্র মণ্ডলের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না (CJI Sanjiv Khanna) ও বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ।

১৯৮৮ সালের একটি খুনের মামলায় ১৯৯৪ সালে দোষী সাব্যস্ত হন রসিক চন্দ্র মণ্ডল। সেই রায়কে চ্যালেঞ্জ করলে ২০১৮ সালে কলকাতা হাইকোর্টেও (Calcutta High Court) তাকে খুনে অভিযুক্ত হিসাবে যাবজ্জীবন সাজা শোনানো হয়। সুপ্রিম কোর্টও (Supreme Court) তাকে খুনে অভিযুক্ত রায় দেয়। ১৯৯৪ সালে প্রথম যাবজ্জীবন সাজা পাওয়ার সময় তার বয়স ছিল ৬৮। এই দীর্ঘ সময়ে বেড়েছে বয়স।

২০২০ সালে রসিক মণ্ডলের বয়স হয় ৯৯ বছর। সেই সময় বার্ধক্য ও শারীরিকভাবে অসুস্থ হওয়ায় অগ্রিম মুক্তির (premature release) আবেদন জানান রসিক। সেই আবেদনে বিচারপতি আব্দুল নাজির ও বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ রাজ্য সরকারের থেকে রিপোর্ট তলব করেছিল। জেল কর্তৃপক্ষের কাছে রসিকের যাবতীয় শারীরিক অবস্থার রিপোর্ট চাওয়া হয়। শনিবার সেই রিপোর্ট পেশ হলে রাজ্য জানায় ১০৩ বছরের রসিক ২০২৫ সালের এপ্রিলে ১০৪-এ পা দেবেন।

জেল কর্তৃপক্ষের রিপোর্ট পেয়ে রসিকের অন্তর্বর্তী জামিন মঞ্জুর (interim bail) করে শীর্ষ আদালত। যতদিন এই মামলার নিষ্পত্তি হচ্ছে ততদিন তাকে প্যারোলে (parole) মুক্ত করা হয়। প্যারোলে থাকার শর্ত (terms and conditions) নিম্ন আদালতকে নির্দিষ্ট করার নির্দেশ দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

Related articles

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...