Wednesday, March 25, 2026

বারাণসী রেলস্টেশন চত্বরে অগ্নিকাণ্ড, ভস্মীভূত ২০০-র বেশি গাড়ি!

Date:

Share post:

শনিবার সকালে আগুন লাগল বারাণসী রেলস্টেশন চত্বরে (Varanasi)। চোখের নিমেষে পুড়ে ছাই পার্কিং লটে থাকা ২০০ টিরও বেশি গাড়ি। যদিও হতাহতের কোন খবর মেলেনি। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও দমকল বাহিনী।। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। আগুন নেভানোর কাছে হাত লাগান RPF কর্মীরাও। দমকলের বারোটি ইঞ্জিন তাই দু’ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছে বলে খবর।

রেল সূত্রে খবর, এদিন সকালে স্টেশনের পার্কিং লটে প্রথম আগুনের বিষয়টি নজরে আসে। দ্রুত কালো ধোয়ায় ঢেকে যায় চারপাশ। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড। রেল কর্মীদের মোটরবাইক থেকে শুরু করে একাধিক চার চাকার গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। উত্তরপ্রদেশ পুলিশ (Uttarpradesh Police) মনে করছে এই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রচুর আর্থিক ক্ষতি হয়েছে। যদিও সঠিক হিসেব এখনো জানা যায়নি।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...