Friday, April 3, 2026

বৃষ্টির কারণে দ্বিতীয় টেস্টের আগে অনুশীলনে ধাক্কা ভারতীয় দলের

Date:

Share post:

৬ ডিসেম্বর অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে ভারতীয় দল। দিন-রাতের হবে এই টেস্ট। তবে তার আগে ক্যানবেরায় প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে নামার কথা ছিল ভারতের। দুদিনের এই ম্যাচ। কিন্তু বৃষ্টির জন্য বাতিল হয়ে যায় প্রথম দিনের ম্যাচ। প্রথম দিন খেলা না হওয়ায় পড়ে রইল একটি মাত্র দিন। রবিবার তাই ৫০ ওভারের ম্যাচ হবে। ভারতের ব্যাটার এবং বোলারেরা যাতে অনুশীলন করার সুযোগ পান, সেই জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিনের খেলা বাতিল হওয়ার পর স্টেডিয়ামে ৫০ ওভারের ম্যাচের কথা ঘোষণা করা হয়।

এদিন সকাল থেকেই আকাশের মুখভার ছিল ক্যানবেরায়। সকাল থেকে টানা বৃষ্টি। পরের দিকে সেটা কমলেও তবে ম্যাচ শুরু করার মতো পরিস্থিতি ছিল না। আম্পায়াররা মাঠে নেমে পরিদর্শন করেন। অবশেষে প্রথম দিনের ম্যাচ বাতিল করে দেওয়া হয়।

বর্ডার-গাভাস্কর ট্রফির প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০ এগিয়ে ভারতীয় দল। ৬ ডিসেম্বর অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে নামবে টিম ইন্ডিয়া। এই টেস্টে ফিরছেন রোহিত শর্মা। অপরদিকে চোট সারিয়ে অনুশীলনে যোগ দিয়েছেন শুভমন গিল।

আরও পড়ুন- আইএসএল-এ প্রথম জয় পেয়ে কী বললেন লাল-হলুদ কোচ অস্কার ব্রুজো ?


Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...