Tuesday, June 23, 2026

সিকিম-বাংলা সীমান্তে তিস্তায় বাস, মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা

Date:

Share post:

সিকিমের রংপোয় (Rongpo) ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু হল যাত্রীদের। অন্তত পাঁচ যাত্রীর দেহ উদ্ধার করতে পেরেছে স্থানীয় মানুষ ও বিপর্যয় মোকাবিলা দফতর। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা। সিকিম-বাংলা সীমান্তে এই দুর্ঘটনার পরই ঘটনাস্থলে পৌঁছায় সিকিম পুলিশ (Sikkim police) ও কালিম্পং পুলিশ (Kalimpong police)। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানান স্থানীয় প্রশাসনিক আধিকারিকরা।

শিলিগুড়ি থেকে গ্যাংটকগামী বাসটি শনিবারই গ্যাংটক (Gangtok) রওনা দেয়। কিন্তু পথেই রংপোর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় তিস্তায় (Teesta river)। অটল সেতু (Atal bridge) ভেঙে বাসটি পড়ে যায় নদীতে। দ্রুত ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষ উদ্ধারকাজে হাত লাগায়। বাসটিতে প্রায় ৩০জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে আহত অন্তত ১৫ জন। আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়।

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...