Wednesday, June 24, 2026

রেলের হকার উচ্ছেদ ঘিরে ধুন্ধুমার! একযোগে প্রতিবাদ তিন বিরোধীর

Date:

Share post:

স্থানীয় হকারদের দীর্ঘদিনের রুটিরুজি বন্ধ করে হকার উচ্ছেদের (hawker eviction) ঘটনা ঘিরে ধুন্ধুমার উত্তর চব্বিশ পরগণার বিরাটিতে (Birati)। বিকল্প কোনও পথ না দেখিয়েই হকার উচ্ছেদের সিদ্ধান্ত রেল কর্তৃপক্ষের (Railway)। প্রতিবাদে রবিবার দুপুরে বিক্ষোভে নামেন স্থানীয় হকাররা। স্থানীয় প্রশাসনের সঙ্গেও কোনও আলোচনা করেনি রেল এই উচ্ছেদের আগে। ফলে হকারদের সমর্থনে প্রতিবাদে নামে তৃণমূল। স্থানীয় বাম, কংগ্রেসও যোগ দেয় হকার উচ্ছেদের বিরোধিতায়।

রেলের তরফ থেকে আগে বিরাটির (Birati) রেললাইনের পাশের হকারদের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল রবিবার ৩০ নভেম্বরের মধ্যে এলাকা ছেড়ে দিতে। কিন্তু দোকান তুলে দিলে তাঁরা খাবেন কী, কীভাবে জীবিকাই বা নির্বাহ করবেন। এই আশঙ্কায় জমি ছেড়ে যাননি স্থানীয় হকাররা। রবিবার রেল পুলিশ (RPF) ও জিআরপি (GRP) ঘটনাস্থলে এলে তাঁদের বাধা দেন স্থানীয় হকাররা।

এরপরই ঘটনায় রাজনীতির রঙ লাগে। স্থানীয় তৃণমূল, কংগ্রেস ও সিপিআইএম এক সঙ্গে হকারদের সমর্থনে উচ্ছেদ প্রতিরোধ শুরু করে। আটকে রাখা হয় একটি হাবড়া লোকাল। দীর্ঘক্ষণ ব্যহত হয় বনগাঁ লাইনে লোকাল ট্রেন পরিষেবা।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...