Wednesday, June 24, 2026

প্রস্তুতি ম্যাচে সরফরাজকে ঘুসি রোহিতের, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Date:

Share post:

৬ ডিসেম্বর অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে নামবে ভারত-অস্ট্রেলিয়া। দিন-রাতের এই টেস্ট। তবে তার আগে একটি প্রস্তুতি ম্যাচে নামে ভারতীয় দল। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে রবিবার প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছে টিম ইন্ডিয়া। সেই ম্যাচেই ফের শিরোনামে ভারত অধিনাক রোহিত শর্মা। যা দেখে নেটিজেনরা বলছেন রোহিত আছেন রোহিতের মেজাজেই।

এদিন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে খেলতে নেমে সতীর্থ সরফরাজ খানের পিঠে দিলেন এক ঘুসি। ক্যাচ মিস করায় সরফরাজের পিঠে ঘুসি মারেন রোহিত। যদিও গোটা বিষয়টি মজার ছলে। যা ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ঘটনার সূত্রপাত, ২৩তম ওভারে হর্ষিত রানার বলে বড় শট মারতে গিয়েছিলেন অলিভার ডেভিস। কিন্তু ব্যাটের নিচের দিকের কাণা ছুঁয়ে বল উড়ে যায় উইকেটকিপারের দিকে। উড়ে আসা বলে ক্যাচ ধরতে গিয়েছিলেন সরফরাজ। কিন্তু বলে আঙুল ছোঁয়ালেও শেষ পর্যন্ত আর বল তালুবন্দি করতে পারেননি সরফরাজ। গোটা ঘটনা দেখেন রোহিত। ক্যাচ মিস করার পরে সরফরাজ যখন বল কুড়িয়ে আনতে যান, তখনই সরফরাজের পিঠে ঘুসি মারেন ভারত অধিনায়ক। তবে এই কাণ্ডের পরে হেসে ফেলেন দুজনেই। গোটা ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। উল্লেখ্য, ম্যাচের মধ্যে কিছুক্ষণের জন্য ঋষভ পন্থের পরিবর্তে উইকেটকিপিং করতে নেমেছিলেন সরফরাজ।

৬ ডিসেম্বর অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট। পারথে প্রথম টেস্ট জিতে বর্ডার-গাভাস্কর ট্রফির সিরিজে ১-০ এগিয়ে টিম ইন্ডিয়া। প্রথম টেস্ট খেলেননি রোহিত শর্মা। তবে দ্বিতীয় টেস্ট থেকে মাঠে ফিরবেন তিনি।

আরও পড়ুন- আইসিসির চেয়ারম্যান পদে বসলেন জয় শাহ, জানালেন আগামী লক্ষ্য

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...