Tuesday, June 23, 2026

গ্রেহাউন্ড বাহিনীর অভিযান, কমান্ডার সহ তেলেঙ্গানায় মৃত ৭ মাওবাদী

Date:

Share post:

তেলেঙ্গানায় বিশেষ গ্রেহাউন্ড বাহিনীর (Greyhounds) হানায় মৃত্যু হল সাত মাওবাদীর। এদের মধ্যে একজন কমান্ডার পদের মাওবাদীও ছিলেন বলে দাবি তেলেঙ্গানা পুলিশের (Telengana police)। রবিবার ভোরে বিশেষ সূত্রে খোঁজ পেয়ে মুলুগু জেলায় অভিযান চালায় মাওবাদী দমন শাখার গ্রেহাউন্ড বাহিনী। গুলির লড়াইতে মৃত্যু হয় সাত মাওবাদীর। উদ্ধার হয় প্রচুর অস্ত্র ও বিস্ফোরক।

সম্প্রতি মুলুগু (Mulugu) জেলায় একটি গ্রামে দুই গ্রামবাসীকে হত্যা করে গ্রামবাসীরা। মৃতদের পাশে থাকা চিরকুট থেকে জানা যায় পুলিশ ও গোয়েন্দা বিভাগকে মাওবাদীদের তথ্য সরবরাহের সন্দেহে খুন করা হয় ওই দুইজনকে। এরপরই মাওবাদীদের অনুসন্ধানে তল্লাশির পরিকল্পনা নেয় তেলেঙ্গানা পুলিশ।

রবিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ চালপাকা জঙ্গল (Chalpaka forest) এলাকায় হানা দেয় গ্রেহাউন্ড (Greyhounds) বাহিনী। মৃত্যু হয় কুরসাম মাঙ্গু নামে মাওবাদী কমান্ডারের। সেই সঙ্গে আরও ছয় মাওবাদীরও দেহ পাওয়া যায়। তাদের থেকে উদ্ধার হয় একে-ফর্টি সেভেন, জিথ্রি, ইনসাস রাইফেল সহ অন্যান্য আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক।

Related articles

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীনাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...

নিজের জবাবি ভাষণের মধ্যেই কুণালকে বলতে দিলেন মুখ্যমন্ত্রী, কী আশ্বাস শুভেন্দুর!

বিধানসভায় নিজের জবাবি ভাষণের মধ্যেই বিরোধীদলের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বলতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...