Wednesday, June 24, 2026

গৃহবন্দি প্রৌঢ়কে উদ্ধার করতে গিয়ে আক্রান্ত পুলিশ!

Date:

Share post:

গৃহবন্দি প্রৌঢ়কে উদ্ধার করতে গিয়ে বাঁশদ্রোণীর ব্রহ্মপুরে আক্রান্ত পুলিশ (Police)। অভিযোগ ওই প্রৌঢ়ের ছেলে তাঁকে ঘরে বন্দি করে রেখেছিলেন। তাঁকে উদ্ধার করতে গিয়েই ছেলের হাতে আক্রান্ত হলেন খোদ পুলিশ।

অভিযোগ, শম্ভু নারায়ণ ভট্টাচার্য নামে ওই প্রৌঢ়কে বেধড়ক মারধর করে গৃহবন্দি করে রেখেছিলেন তাঁর পুত্র রুদ্র দেব ভট্টাচার্য। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আক্রমণের মুখে পড়তে হয় পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়ারকে (Civic Volunteer)। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধারালো অস্ত্রের কোপ মারা হয় বলে অভিযোগ। আহত পুলিশকর্মীর এম আর বাঙ্গুর হাসপাতালে ভর্তি রয়েছে। পুলিশের (Police) আনা অ্যাম্বুল্যান্সেও ভাঙচুর চালানো হয়।

প্রৌঢ়কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, হামেশাই ছেলের সঙ্গে বাবার ঝামেলা হত। ঠিক কী কারণে বাবাকে মারধর করে ঘরে বন্দি করে রেখেছিল ছেলে তা এখনও জানা যায়নি। ধৃতকে জেরা করেছেন তদন্তকারীরা।








Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...