Sunday, April 5, 2026

‘ফেনজল’-এর প্রভাবে বাংলায় উধাও শীত, আজও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

Date:

Share post:

শেষ নভেম্বরে রেকর্ড তাপমাত্রার পতনের আভাস দিয়ে ডিসেম্বরের প্রথমে বাংলায় উধাও শীত। দক্ষিণ ভারতে ঘূর্ণিঝড়ের ‘ফেনজল’-এর প্রভাবে রাজ্যে একধাক্কায় বেড়েছে তাপমাত্রা। মেঘলা আবহাওয়ায় (Weather) গরম না থাকলেও ঠান্ডার আমেজ নেই। সঙ্গে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি চলছে। বিভিন্ন জায়গায়। শনিবারের পরে রবিবারেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির (Rain) পূর্বাভাস।

হাওয়া অফিস সূত্রে খবর, এদিন দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি জেলার দু’-এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। দুপুরের পর থেকে আবহাওয়ার (Weather) পরিবর্তন হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ১৯.১ ডিগ্রি সেলসিয়াস। ঘূর্ণিঝড়ে জেরে শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় পাঁচ ডিগ্রি বেশি ছিল। ৬ ডিসেম্বর পর্যন্ত তাপমাত্রায় বড় হেরফের হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। জারি থাকবে কুয়াশার দাপট। উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদহ এবং দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ায় কুয়াশার সম্ভাবনা বেশি। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তাপমাত্রার পারদ ফের নামবে বলে পূর্বাভাস।

Related articles

তালসারিতে ৩ ধারায় মামলা দায়ের প্রিয়াঙ্কার, মধ্যরাত পর্যন্ত পুলিশের সঙ্গে কথা প্রসেনজিৎ-ঋতুপর্ণাদের

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay) মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে তালসারি থানায় তিন ধারায় মামলা দায়ের...

খোয়াজা-রাজনাথ বাকযুদ্ধ: বিপদে পড়বে কলকাতা!

ভারত-পাক দ্বৈরথ নতুন কিছু নয়, কিন্তু ওয়াঘা সীমান্ত বা কাশ্মীর পেরিয়ে কি পাকিস্তানের নিশানায় এবার খাস কলকাতা? সেই...

ট্রাইবুনালে উত্তর দিতে পারল না কমিশন! প্রযুক্তির কারণে বাদ পড়া নাম তোলার নির্দেশ

প্রতিদিন যেভাবে বাংলার ন্যায্য ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছেন নির্বাচন কমিশন, তার পিছনে যে আদতে একটা...

ইরানের মাটি থেকে উদ্ধার ‘নিখোঁজ’ মার্কিন বায়ুসেনা

আমেরিকার (US Air Force) দুই যুদ্ধবিমান এফ-১৫ই এবং এ-১০ গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছিল ইরান(Iran)। ঘটনার পর গ্রেফতার হয়েছিলেন...